সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের নামে গেজেট প্রকাশ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৯ জনের নামে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিএনপির ৩৬, জামায়াত–এনসিপিসহ ১১ দলীয় জোটের ১২ এবং স্বতন্ত্র ১ জন প্রার্থীর নাম চূড়ান্ত।

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পিএম

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচিত ৪৯ সংসদ সদস্যের নাম চূড়ান্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাদের নামের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

এই ৪৯ জন প্রার্থীর মধ্যে রয়েছে বিএনপির ৩৬ জন, জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১ দলীয় জোটের ১২ জন ও স্বতন্ত্র ১ জন। সংরক্ষিত নারী আসনের সদস্যদের শপথ আয়োজনের জন্য গেজেট সংসদ সচিবালয়ে পাঠানো হবে।

বিএনপির প্রার্থীরা হলেন– সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোসা. ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার।

এ ছাড়া রয়েছেন, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা। একইসঙ্গে বিএনপির সঙ্গে থাকা স্বতন্ত্র জোটের প্রার্থী হিসেবে ছাত্রদলের সাবেক সহ–সভাপতি সুলতানা জেসমিন জুঁই মনোনয়ন পেয়েছেন।

জামায়াত জোটের প্রার্থীরা হলেন– নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ, সামসুন নাহার, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান, মাহবুবা হাকিম ও রোকেয়া বেগম।

জাতীয় সংসদে সংবিধান সংশোধন বিষয়ক বিশেষ কমিটির নবম বৈঠক চলছে। আজ শনিবার সকাল ১১টায় সংসদ ভবনের কেবিনেট কক্ষে শুরু হওয়া বৈঠকে অংশ নিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবীরা। 
নারীর স্বাস্থ্য খাতে বিনিয়োগ কেবল স্বাস্থ্যসেবার ব্যয় নয়। এটি মানবসম্পদ, অর্থনৈতিক সমৃদ্ধি এবং আমাদের জাতির ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ। রোববার জার্মানির বার্লিনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন জিয়াউর...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার ও বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখতে এদেশে সফররত যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার...
নোট অব ডিসেন্ট ছাড়া জুলাই সনদ বাস্তবায়নে সরকার আগ্রহী নয়, জানিয়েছেন সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।
আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল মনে করেন না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ মঙ্গলবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে ‘২৮...
তিন দশকের পথচলা। অসংখ্য স্মৃতি, মঞ্চ মাতানো গান আর শ্রোতাদের ভালোবাসা। ১৯৯৭ সালে যাত্রা শুরু করা ব্যান্ড ভাইকিংস আগামী বছর পূর্ণ করবে ৩০ বছর। বিশেষ এই মাইলফলক উদ্‌যাপনে পুরোনো গানকে নতুন করে...
জাপানের সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়বে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার বিকেলে সিলেটে ইলেকট্রনিক...
খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভাগে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার স্বাস্থ্য বিভাগের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর