ছাত্রদলসহ বিএনপির ৩ সহযোগী সংগঠনের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়  

রাজধানীর খামারবাড়িতে বিএনপির তিন সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে দলের সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। 

আপডেট : ০৯ মে ২০২৬, ০১:৪৭ পিএম

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে দলের সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুরে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির তিন সহযোগী সংগঠনের নেতাদের সাথে মতবিনিময়ে এ আহ্বান জানান তিনি। 

সাংগঠনিক শক্তি আরও জোরদারের লক্ষ্যে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে বেলা ১১টায় শুরু হয় এই সভা। এতে যোগ দেন বিভিন্ন জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের প্রতিটি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা। 

সংগঠনের নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশে কোনো নৈরাজ্য চায় না সরকার। নারী-পুরুষ সবার নিরাপত্তা এবং শিক্ষার পরিবেশ রক্ষায় কাজের লক্ষ্য তাঁর সরকারের।

অনুষ্ঠানে আরও রয়েছেন– বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ শীর্ষ নেতারা।

রাজধানীর ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মসজিদ, মাদ্রাসার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরেও এ অনুদান দেওয়া হয়।...
ভারতে হতে যাওয়া ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। আজ শুক্রবার সকালে সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের রেখে যাওয়া ২০৫ কোটি ডলার ঋণ পরিশোধ করেছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। আজ শুক্রবার শুক্রবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ...
দেশের সব খাতেই অনিয়ম-দুর্নীতির পাহাড় নির্মূলে নিরলস চেষ্টা করছে সরকার। বুধবার রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পতিত সরকারের লুটপাটের...
সরকারি অচল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ও স্থাপনাকে নতুন বিনিয়োগের আওতায় আনতে খসড়া নীতিমালা করেছে ইনভেস্ট বাংলাদেশ। এসব সম্পদ হস্তান্তর কিংবা কৌশলগত বিক্রির ক্ষেত্রে স্বচ্ছ ও...
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে নারী ও শিশুসহ ৪ জনের নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিবপুর থানার...
নাটোরের সিংড়ার বন্দর এলাকায় দুটি  মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম নামে একজন  নিহত হয়েছেন। এ সময় সাফায়েত আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার...
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি লাগেজ ও পাশের জলাশয়ের পানিতে ভাসতে থাকা চটের বস্তা থেকে অজ্ঞাত এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন...
লোডিং...

এলাকার খবর