ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আপডেট : ১৩ মে ২০২৬, ১০:২৩ এএম

ঈদযাত্রার অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ বুধবার সকালে শুরু হয় এই টিকিট বিক্রি। এবারও ঈদযাত্রার টিকিট মিলবে শতভাগ অনলাইনে।

আজ ২৩ মে পর্যন্ত ঈদযাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে। পর্যায়ক্রমে ১৪ থেকে ২৪ মে, ১৫ মে থেকে ২৫ মে, ১৬ মে থেকে ২৬ মে এবং ১৭ মে থেকে ২৭ মে পর্যন্ত যাত্রার টিকিট পাওয়া যাবে।

সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়, আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি হবে দুপুর ২টা থেকে।  এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন রুটে ১০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন এবং এসব অগ্রিম টিকিট ফেরতযোগ্য নয়। এছাড়া যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

আগামী বছর বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনে তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ—হাব। এবার সাধারণ প্যাকেজে খরচ ৪ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১৩ হাজার টাকা। সোদি...
সোমবার ভোরে কমলাপুর রেলস্টেশনে ছিলে উত্তরাঞ্চলসহ বিভিন্ন গন্তব্য থেকে আসা যাত্রীদের ভিড়। তবে ছুটি শেষ হলেও ঢাকামুখী যাত্রীদের চাপ এখনো বাড়েনি। আগামী কয়েকদিনে এই চাপ বাড়বে, বলছেন সংশ্লিষ্টরা।
ঈদুল আজহার ছুটিতে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্র ও ঐতিহাসিক স্থানে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। নরসিংদীর ড্রিম হলিডে পার্ক থেকে শুরু করে বরিশালের প্ল্যানেট পার্কের মতো বাগেরহাটের ঐতিহাসিক...
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের পর আরও ৬ কর্মকর্তার বিরুদ্ধে ৪৮ ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার রাতে...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...

এলাকার খবর