ঈদের ছুটিতে ভিড় বেড়েছে বিনোদন কেন্দ্র ও দর্শনীয় স্থানে

ঈদুল আজহার ছুটিতে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্র ও ঐতিহাসিক স্থানে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। নরসিংদীর ড্রিম হলিডে পার্ক থেকে শুরু করে বরিশালের প্ল্যানেট পার্কের মতো বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদেও পরিবার-পরিজন নিয়ে আনন্দঘন সময় কাটিয়েছেন বিনোদনপ্রেমী মানুষ।

আপডেট : ৩০ মে ২০২৬, ০৯:৫১ এএম

ঈদুল আজহার ছুটিতে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্র ও ঐতিহাসিক স্থানে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। নরসিংদীর ড্রিম হলিডে পার্ক থেকে শুরু করে বরিশালের প্ল্যানেট পার্কের মতো বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদেও পরিবার-পরিজন নিয়ে আনন্দঘন সময় কাটিয়েছেন বিনোদনপ্রেমী মানুষ।

নরসিংদীর পাঁচদোনার চৈতাবতে অবস্থিত ড্রিম হলিডে পার্কে ঈদের ছুটিতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এখানকার ওয়াটার পার্ক, সি ওয়ার্ল্ড, স্কাই ট্রেন, রোলার কোস্টারসহ ৪০টিরও বেশি রাইডে চড়ে আনন্দ উপভোগ করেন সব বয়সী মানুষ। 

এক দর্শনার্থী বলেন, এখানে গোসল করা জন্য এসেছি। এইখানে এই ইভেন্টাই বেশি জনপ্রিয়। 

আরেক নারী দর্শনার্থী বলেন, এইখানে প্রত্যেকটি রাইড আনন্দপূর্ণ। বিশেষ করে বাচ্চারা খুবই মজা করছে, সাথে সাথে বড়রাও খুব মজা করছে। 

ঈদের ছুটিতে আনন্দঘন সময় কাটাচ্ছেন দর্শনার্থীরা। ছবি: ইনডিপেনডেন্ট পার্কেটিতে এবারের নতুন আকর্ষণ সি ওয়ার্ল্ড ঘিরে দর্শনার্থী রয়েছে বাড়তি আগ্রহ। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ। 

নরিসংদীর ড্রিম হলিডে পার্কের ম্যানেজিং ডিরেক্টর প্রবীর কুমার সাহা বলেন, ‘সমুদ্রের নিচে যে প্রাণীকূল বা জীবকূল বসবাস করে তারা সেখানে কীভাবে বসবাস করে সেটা এইখানে তুলে ধরা হয়েছে। এইখানে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। আর প্রশাসন আমাদের সহযোগিতা করে যাচ্ছে।’

একই রকম চিত্র বরিশালের প্ল্যানেট পার্কে। হাইড্রোলিক প্লেন, সুপার চেয়ার, ট্রেন ও প্যাডেল বোর্ডসহ বিভিন্ন রাইডে আনন্দে মেতে ওঠেন দর্শনার্থীরা। এছাড়া নগরীর মুক্তিযোদ্ধা পার্ক, স্বাধীনতা পার্ক ও কীর্তনখোলা নদীর তীরেও ছিল মানুষের ভিড়।

পার্কে আসা এক শিশু বলে, এইখানে অনেক রাইডে উঠেছি। অনেক ভালো লেগেছে।

দেশের পার্কগুলোতে ঈদের আনন্দঘন সময় কাটাচ্ছে শিশুরা। ছবি: ইনডিপেনডেন্ট বিনোদন কেন্দ্রের পাশাপাশি ঈদের ছুটিতে ভিড় ছিল ঐতিহাসিক নিদর্শন কেন্দ্রেও। বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে নামে দর্শনার্থীদের ঢল। দর্শনার্থীরা পরিবার ও বন্ধুদের নিয়ে ঘুরে দেখেন খানজাহান আলীর এই অনন্য স্থাপত্য নিদর্শন। 

এক দর্শনার্থী বলেন, ষাট গম্বুজ মসজিদের নাম আমরা টাকা, বইপুস্তকে সীমাবদ্ধ ছিলাম। আজ বাস্তবে দেখতে পেয়ে খুবই ভালো লাগলো।

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার কাশিপুরে অবস্থিত গ্রীনপার্কেও ভিড় করেছেন নানা বয়সী মানুষ। সকাল থেকে রাত পর্যন্ত পার্কের বিভিন্ন রাইডে মুগ্ধ দর্শনার্থীরা।

প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন জেলার প্রতিনিধিরা।

ইমাম ও মুয়াজ্জিনদের আধুনিক কৃষি কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ করে নিরাপদ ও বিষমুক্ত খাদ্য...
পাহাড়, সমুদ্র, নদী, হাওর নিয়ে প্রকৃতির বৈচিত্রময় সম্ভার বাংলাদেশ। তবে পাঁচ দশকের বেশি সময়েও পর্যটনে হয়নি কাঙ্ক্ষিত বিকাশ। প্রায় দেড় হাজার পর্যটন স্পট চিহ্নিতের লক্ষ্যও বাস্তবায়ন হয়নি এখনো। বিদেশি...
সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে অতীত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর প্রশাসন সচল করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
রাজধানীতে পাওয়া অজ্ঞাত মরদেহের বেশিরভাগ হত্যার শিকার বলে জানয়েছেন মানবাধিকার কর্মীরা। বিশ্লেষকদের মতে, শৃঙ্খলা রক্ষা বাহিনীর দক্ষতার ঘাটতি-সমন্বিত তথ্যভাণ্ডারের অভাব এবং উন্নত প্রযুক্তির সীমিত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর