নেত্রকোণায় জারিয়া থেকে দুর্গাপুর পর্যন্ত রেলপথ সম্প্রসারণের কাজ এগিয়ে নেওয়া হবে: রেল প্রতিমন্ত্রী

আপডেট : ১৩ মে ২০২৬, ০৬:০৫ পিএম

রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ‘নেত্রকোণার জারিয়া রেলস্টেশন থেকে দুর্গাপুর পর্যন্ত ১২ কিলোমিটার রেলপথ সম্প্রসারণের দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। এ প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।’

বুধবার দুপুরে নেত্রকোণার পূর্বধলার জারিয়া ঝাঞ্জাইল রেলওয়ে স্টেশন এবং দুর্গাপুর পর্যন্ত সম্ভাব্য রেললাইন সম্প্রসারণ এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রেল প্রতিমন্ত্রী বলেন, ‘রেলের সর্বোচ্চ কর্মকর্তাদের নিয়ে আমি নিজে এলাকা পরিদর্শন করছি। রেলপথ নির্মাণে জমি অধিগ্রহণসহ যেসব সমস্যা রয়েছে, সেগুলো সমাধান করে আন্তঃনগর ট্রেন চলাচলের উপযোগী রেলপথ নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি, রেল সচিব মো. ফাহিমুল ইসলাম, রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জারিয়া ঝাঞ্জাইল থেকে দুর্গাপুর উপজেলা পর্যন্ত রেললাইন সম্প্রসারণের সম্ভাব্যতা ও প্রয়োজনীয়তা নিয়ে সরেজমিনে বিভিন্ন দিক পর্যবেক্ষণ করা হয়।

ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘এ প্রকল্প বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। পাশাপাশি শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।’

পরে রেললাইন সম্প্রসারণের লক্ষ্যে দুর্গাপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন অতিথিরা।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমরা জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। ট্রল বা অপবাদ দিয়ে লাভ নেই, আমাদেরকে দায়িত্ব থেকে বিচ্যুতি করা যাবে না। বর্তমান সরকার কোনো অন্যায়কে...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বিএনপি জনগণের সরকার এবং জনগণের পাশে থাকাই তাদের অঙ্গীকার। দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘শেখ হাসিনাসহ পলাতক স্বৈরাচারীদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের ১৭ কোটি মানুষের সামনে তাদের সাজা কার্যকর করা হবে।’ শনিবার বিকেলে মুন্সিগঞ্জ সদর...
‘সংসদে বাজেট নিয়ে যে বক্তব্য বিরোধীদল দেওয়ার কথা, সেই বক্তব্য প্রধানমন্ত্রী দিয়েছেন। এটাই বিএনপি সরকার। প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার পর সংসদে একটা অভিভূত পরিবেশ তৈরি হয়েছিল। এ সময় সংসদের বিরোধীদলীয়...
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর