গণমাধ্যমের ব্যবস্থাপনায় কমিশন গঠন করা হবে: তথ্যমন্ত্রী

আপডেট : ১৯ মে ২০২৬, ০৩:৩৯ পিএম

গণমাধ্যমের ব্যবস্থাপনায় অরাজকতা বিরাজ করছে জানিয়ে পরিস্থিতি উত্তরণে গণমাধ্যম কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।

তিনি জানান, আগামী জুন মাসের মধ্যে একটি কমিটি গঠন ও জুলাইয়ের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে।

দেশজুড়ে হামের প্রকোপ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের উদাসীনতার কারণেই হামের বিস্তার ঘটেছে, যার খেসারত জাতিকে দিতে হচ্ছে। সরকার দায়িত্ব নেওয়ার পর প্রয়োজনীয় টিকা সংগ্রহ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জহির উদ্দিন স্বপন আরও জানান, দেশে শিগগিরই হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। 

এছাড়া আগামী ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী।

অন্তর্বর্তী সরকারের চেয়ে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার দুপুরের সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য...
আমদানি করতে না পারার কারণে গ্যাসের সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
সরকার স্পর্শকাতর সময় পার করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। আজ মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাসনামলে গত ১৭ বছর ধরে সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। আজ রোববার সকালে সচিবালয়ে এ মন্তব্য করেন তিনি।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর