অন্তর্বর্তী সরকারের চেয়ে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: তথ্য উপদেষ্টা 

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পিএম

অন্তর্বর্তী সরকারের চেয়ে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার দুপুরের সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

জাহেদ উর রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ে ভালো অবস্থায় আছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। পুলিশের কনফিডেন্স ফেরত আসেনি। একটা অপরাধ যেন না ঘটে সেই চাওয়া সরকারের, কিছু ঘটলে সেই দায় সরকারের।

তিনি বলেন, তবে অন্তর্বর্তী সরকারের সময়ে স্টেট একজিস্ট করতো বলে মনে করি না। এই সরকারের সময়ে হত্যা বা মামলার ঘটনা কিছুটা বাড়লেও ছিনতাই কমেছে। গত সাত মাসে ১৫ হাজার ৭১৫ শিশু হারিয়ে যাওয়ার জিডি হয়েছে।

তথ্য উপদেষ্টা বলেন, পে স্কেল ঘোষণা করায় মূল্যস্ফীতির ঝুঁকি আছে। মূল্যস্ফীতি হতে পারে। এজন্য সবচেয়ে ভারনারেবল জনগোষ্ঠীর নানা সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে। বৈষম্য কমানোর জন্য পে স্কেল ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, লোডশেডিং ভাগ করে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়ার জন্য শহরে লোডশেডিং হচ্ছে। তবে দ্রুতই কমে আসবে। সার সংকট নেই। বিতরণে দু–এক স্থানে সমস্যা হয়েছে। সেটা মিটে যাবে।

জাহেদ উর রহমান বলেন, বিদ্যুৎ জ্বালানি সমস্যা সমাধানের জন্য চেষ্টা করা হচ্ছে। আগে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে বলে যা বলা হতো তা আসলে রং।

জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা তরুণদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন...
আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ার (সিকা) সপ্তম শীর্ষ সম্মেলনে আজ ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের বক্তব্য চলাকালে সম্মেলন কক্ষ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ‘এ ধরনের উদ্যোগ অন্যদেরও ভালো কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর