বাতিল সুপ্রিম কোর্ট সচিবালয়ের ১৫ কর্মকর্তাকে বদলি

আপডেট : ১৯ মে ২০২৬, ১১:০১ পিএম

কার্যক্রম বাতিল হওয়া বহুল আলোচিত সুপ্রিম কোর্ট সচিবালয় থেকে ১৫ বিচার বিভাগীয় কর্মকর্তাকে সরিয়ে নিয়েছে সরকার। সিনিয়র সচিবসহ এসব কর্মকর্তাকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মকর্তাদের বদলির আদেশ গত ১০ এপ্রিল থেকে ভূতাপেক্ষভাবে কার্যকর হয়েছে বলে গণ্য করা হবে।

মাসদার হোসেন মামলায় আপিল বিভাগের দেওয়া রায়ের নির্দেশনা অনুযায়ী বিচার বিভাগকে কার্যকরভাবে স্বাধীন করতে নির্বাহী বিভাগ থেকে পৃথক করে আলাদা সচিবালয় প্রতিষ্ঠার লক্ষ্যে অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। সে অনুযায়ী, গত বছরের ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

এরপর এসব কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গত ৯ এপ্রিল সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় বিল রহিত হওয়ায় সচিবালয়টির আর কোনো আইনি বৈধতা থাকেনি।

প্রজ্ঞাপনে কর্মকর্তাদের বদলির আদেশও পরদিন ১০ এপ্রিল থেকে কার্যকর দেখানো হয়েছে।

এদিকে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া এক রায়ে সম্প্রতি হাইকোর্ট সরকারকে আগামী তিন মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নিয়োগ নিয়ে বিরোধের জেরে বিএনপিপন্থী আইনজীবীদের দুই গ্রুপের মারামারিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। 
মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায়ে আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান...
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে কোনোভাবেই আদালতের রায় লেখা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শনিবার রাজধানীতে এশিয়াটিক সোসাইটির মিলনায়তনে দেশের প্রথম এআই...
রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনে মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় পিছিয়ে ৩১ আগস্ট নির্ধারণ করেছে আদালত। আজ সোমবার এই আদেশ দেওয়া হয়।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর