শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় পেছাল 

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১২:০০ পিএম

রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনে মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় পিছিয়ে ৩১ আগস্ট নির্ধারণ করেছেন আদালত। আজ মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রায়ের এই দিন ধার্য করেন।

আদালতে আজ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

এরআগে সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ রায় ঘোষণার জন্য আজকের দিন ঠিক করেছিলেন।

এই মামলায় আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মামলাটির ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয় গত ১১ আগস্ট।

২০২৫ সালের ৬ মার্চ মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বড় বোনের শ্বশুরবাড়ি বেড়াতে যায় আছিয়া। সেখানে তাকে ধর্ষণ ও নির্যাতন করে বোনের শ্বশুর হিটু শেখ।

অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে ফরিদপুর মেডিকেল থেকে ঢাকায় পাঠানো হয়। পরে সিএমএইচে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৩ মার্চ মারা যায় আছিয়া।

এই মামলায় তিন আসামিকে খালাস দেয় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

 

দুই বছরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় প্রসিকিউশন সন্তুষ্ট। তবে জুলাই মানবতাবিরোধী অপরাধের অনেক মামলার তদন্তই শেষ হয়নি এখনও। দেড় বছরের বেশি সময় ধরে গ্রেপ্তার থাকলেও সুনির্দিষ্ট...
একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলার বা বিক্রয় প্রতিনিধি হতে পারবেন না; সরকারের এই নীতিমালা বাস্তবায়নে আর বাধা নেই। হাইকোর্টের এক আদেশ বুধবার চেম্বার আদালত স্থগিত করায় নতুন নীতিমালার বাধা কেটে...
বিশ্বকাঁপানো হলি আর্টিজান বেকারির জঙ্গি হামলার কথা নিশ্চয়ই ভুলে যায়নি দেশের মানুষ। দশ বছর আগের এই ঘটনায় দণ্ডপ্রাপ্ত ৬ আসামি বেকসুর খালাসের আবেদন করেছে উচ্চ আদালতে। বিচারিক আদালত তাদের...
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে ১৩০ বারের মতো প্রতিবেদন দাখিলের জন্য সময় পেল তদন্ত...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর