সচিবের সই ছাড়াই ফাইল অনুমোদন করেন আসিফ মাহমুদ, তদন্ত হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, সচিবের স্বাক্ষর ছাড়াই একটি প্রকল্পের ফাইল অনুমোদন করেছিলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। স্থানীয় সরকার বিভাগের অনিয়ম তদন্তে গঠন করা হয়েছে ৭ সদস্যের কমিটি।

আপডেট : ২৩ মে ২০২৬, ০৫:০৪ পিএম

আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলে স্থানীয় সরকার বিভাগের সার্বিক কার্যক্রমে যে দুর্নীতি ও অনিয়ম হয়েছে তা তদন্তে ৭ সদস্যের কমিটি করেছে সরকার। শনিবার দুপুর সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, ‘২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন দফতর-সংস্থাগুলোর কার্যক্রম খতিয়ে দেখবে এ কমিটি। যার প্রতিবেদন দেওয়া হবে ৬০ কর্মদিবসের মধ্যে।’

প্রতিমন্ত্রী আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রকল্পে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল অনুমোদন করেছিলেন। যা বিধি বহির্ভূত। তদন্ত করা হবে সে বিষয়েও।

পিরোজপুরের উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে প্রতিমন্ত্রী বলেন, ‘টেন্ডার দেওয়ার পর কোনো কাজ না করেই প্রায় ৬ হাজার কোটি টাকা উত্তোলন করা হয়েছে। এ কারণে গত দুই বছর ধরে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বন্ধ রয়েছে। শিগগিরই পিরোজপুরে সরেজমিন পরিদর্শন করে বন্ধ প্রকল্পগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।’

এলজিআরডি প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর ৬৪টি জেলার উন্নয়নের ক্ষেত্রেই নজর রয়েছে। এমনকি গোপালগঞ্জের উন্নয়নে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। বগুড়ায়ও অন্যান্য জেলার মতো সমানভাবেই উন্নয়ন হবে।’

সাভারে ধসে পড়া রানা প্লাজা নির্মাণে দুর্নীতির অভিযোগে করা মামলায় ভবন মালিক সোহেল রানাসহ আট আসামির রায় আজ। মঙ্গলবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীরের আদালতে মামলাটির রায় ঘোষণার কথা রয়েছে। 
দেশের ৬৪ জেলায় আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণসহ সার্বিক পরিস্থিতির উন্নয়ন তদারকিতে ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপকে দায়িত্ব দিয়ে গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার...
আলেম-ওলামাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তাকে নিয়ে সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করার আশ্বাস দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। দায়িত্ব গ্রহণের পর রোববার প্রথম সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে...
নতুন মন্ত্রিসভায় যুক্ত হতে যাওয়া চারজনের মধ্যে দুজন হচ্ছেন মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী। তাদের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর