আলেম-ওলামাদের সঙ্গে যোগাযোগ বাড়লে ভুল বোঝাবুঝি দূর হবে: ধর্ম প্রতিমন্ত্রী

আলেম-ওলামাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তাকে নিয়ে সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করার আশ্বাস দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। দায়িত্ব গ্রহণের পর রোববার প্রথম সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৮:২৮ পিএম

আলেম-ওলামাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তাকে নিয়ে সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করার আশ্বাস দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। দায়িত্ব গ্রহণের পর রোববার প্রথম সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।  

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘অনেক সময় একই কথা যদি সরাসরি পরিষ্কার করা সম্ভব না হয় কিংবা কোনো খণ্ডিত তথ্য যায়, সে ক্ষেত্রে একই কথা অন্যভাবে ব্যাখ্যা হতে পারে। যোগাযোগ ও কথাবার্তা যত বেশি হবে, যদি কোথাও কোনো ভুল বোঝাবুঝি থাকে সেগুলো নিরসন হয়ে যাবে, ইনশাআল্লাহ।’ 

হেফাজতে ইসলামসহ বিভিন্ন মহলের সমালোচনার বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের প্রথিতযশা বিভিন্ন মতের ওলামায়ে কেরাম যারা আছেন, তাদের সকলের সহাবস্থান এবং ধর্মীয় মূল্যবোধ নিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কাজ করে। শুধু ইসলাম না, অন্যান্য ধর্মের নেতৃবৃন্দ বা ধর্মীয় গুরু আছেন, তাদের সকলের কাছে আমি যাব। টুকটাক যে বিভ্রান্তি আছে সেগুলো দূর হয়ে যাবে।’ 

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে ২১ অগাস্ট বিবৃতি দেয় হেফাজতে ইসলাম। সরকারকে এ সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে সংগঠনটি। হেফাজতের দাবি, শামীম কায়সার লিংকন দেশের প্রচলিত পীর-মাশায়েখ, তাবলিগ জামাত এবং ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত চার মাযহাবের চেতনার বিরোধী মতাদর্শে বিশ্বাসী। যেহেতু ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অত্যন্ত সংবেদনশীল ও বিশেষায়িত একটি ক্ষেত্র। এ মন্ত্রণালয়ের দায়িত্ব ইসলামী মূল্যবোধে শ্রদ্ধাশীল এবং উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য ব্যক্তির হাতে দেওয়া উচিত। 

অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সরকারি হাসপাতালের চিকিৎসকদের বদলি ও পদায়নে তদবির ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে চালু হলো অটোমেশন পদ্ধতি। প্রথম পর্যায়ে ৯৫ জন জুনিয়র কনসালট্যান্টকে আধুনিক অটোমেশন পদ্ধতিতে বদলি করা হয়।
সংস্কৃতি ও ঐতিহ্য আরও বেশি করে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, তরুণ প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি যথাযথভাবে তুলে ধরা যাচ্ছে না। 
নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্যান) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশের আগে ভ্রাম্যমাণ...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর