তথ্যের জগৎ আর নিয়ন্ত্রণের জায়গাতে নেই: তথ্যমন্ত্রী

তথ্যের জগৎ নিয়ন্ত্রণের জায়গাতে আর নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ রোববার রাজধানীতে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

আপডেট : ২৪ মে ২০২৬, ১১:১৩ এএম

তথ্যের জগৎ নিয়ন্ত্রণের জায়গাতে আর নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ রোববার রাজধানীতে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘যৌথভাবে কাজ করলে সমাজ দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। তথ্যের জগৎ নিয়ন্ত্রণের জায়গাতে আর নেই। ইনফরমেশন ইকোসিস্টেম পেশাগত কারণেই জনসংযোগ কর্মকর্তাদের বোঝা প্রয়োজন। যে সেবা জাতিকে দেওয়া দরকার সেটি হচ্ছে কিনা সেদিকে মনোযোগ দিতে হবে জনসংযোগ কর্মকর্তাদের।’

জহির উদ্দিন স্বপন আরও বলেন, ‘এখনকার যুগের জনসংযোগ ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া সম্ভব না। এ জায়গাগুলোতে পরিষ্কার ধারণা থাকতে হবে। আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানতে হবে।’

তিনি বলেন, ‘তথ্য ক্যাডারে ৩ শতাধিক কর্মকর্তা আছেন। আধুনিক জনসংযোগের দক্ষতা সম্পন্ন জনবল গড়ে তুলতে হবে। চাই অথবা না চাই, পারসেপশন ম্যানেজমেন্টের ব্যাটলের মধ্যে আছি। সেক্ষেত্রে দক্ষ জনবল গড়ে তোলা প্রয়োজন।’

পাবলিক সাইকোগ্রাফি কীভাবে কাজ করে সেটি জনসংযোগ কর্মকর্তাদের জানতে হবে বলেও জানান তথ্যমন্ত্রী।

এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঠিক ব্যবহার গুরুত্বপূর্ণ। মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন ফ্যাক্ট চেক করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করা সম্ভব।’

তিনি বলেন, ‘নির্বাচনের আগে বিএনপি একটি ইশতেহার ঘোষণা করেছিল, এর ঠিকমতো বাস্তবায়ন করতে হবে। মানুষের কাছে সরকারের ইতিবাচক কাজ তুলে ধরা জনসংযোগ কর্মকর্তাদের দায়িত্ব। সেজন্য ইশতেহার সম্পর্কে তাদের ওয়াকিবহাল থাকা প্রয়োজন। জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরতে জনসংযোগ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।’

অন্তর্বর্তী সরকারের চেয়ে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার দুপুরের সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সীমান্ত রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বর্ডার গার্ড বাংলাদেশের কাজের প্রশংসা করে বাহিনীকে চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর...
প্রতিশোধ নয়, এখন প্রতিকারের সময় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুমের শিকার ভুক্তভোগী পরিবারের দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকেই। আজ রোববার রাজধানীতে আন্তর্জাতিক গুম প্রতিরোধ...
বাংলাদেশ থেকে মালেশিয়া সরকার দুই লাখ শ্রমিক নেবে। সেপ্টেম্বর মাস থেকে এ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোবাবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর