টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনার যে কারণ জানালেন সড়ক মন্ত্রী

সড়ক ব্যবস্থাপনার ত্রুটি নয়, চালকের ভুলেই টাঙ্গাইলে দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছেন সড়ক ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় পর্যায়ক্রমে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধের আশ্বাসও দেন তিনি। এদিকে এখন থেকে মেট্রোরেলে ২৫ শতাংশ কম ভাড়ায় প্রবীণ ও প্রতিবন্ধীরা চলতে পারবেন বলে জানান মন্ত্রী।

আপডেট : ২৫ মে ২০২৬, ০৫:১৫ পিএম

সড়ক ব্যবস্থাপনার ত্রুটি নয়, চালকের ভুলেই টাঙ্গাইলে দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছেন সড়ক ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় পর্যায়ক্রমে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধের আশ্বাসও দেন তিনি। এদিকে এখন থেকে মেট্রোরেলে ২৫ শতাংশ কম ভাড়ায় প্রবীণ ও প্রতিবন্ধীরা চলতে পারবেন বলে জানান মন্ত্রী।

আজ সোমবার দুপুরে ফার্মগেট মেট্রো স্টোশনে এ কার্যক্রমের উদ্বোধন শেষে এসব কথা বলেন মন্ত্রী। 

এর আগে আজ ভোররাতে টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব পাড়ে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হন।  

এই দুর্ঘটনা নিয়ে সড়কের ব্যবস্থাপনায় ত্রুটি ছিল না–জানিয়ে সড়ক মন্ত্রী বলেন, চালকের ভুলেই এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।

এ সময় পর্যাপ্ত ত্রুটিহীন গাড়ি না থাকার কথা স্বীকার কোরে, পর্যায়ক্রমে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করার আশ্বাস দেন মন্ত্রী।  

এদিকে এখন থেকে মেট্রোরেলে ৬৫ বছর বয়সী এবং প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ২৫ শতাংশ ছাড়ের কার্যক্রম উদ্বোধন করেন মন্ত্রী। ভবিষ্যতে শিক্ষার্থীদেরও এ সুবিধা দেওয়ার পরিকল্পনা সরকারের আছে বলে জানান মন্ত্রী।  

এদিকে বৈরি আবহাওয়ায় ঈদ যাত্রায় যাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। আবহাওয়া দেখে দক্ষিণাঞ্চলের সব লঞ্চ ছাড়ার এবং লঞ্চ কর্তৃপক্ষ ও যাত্রীদের নির্দেশনা মানার আহ্বান জানান তিনি। 

 

প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। আজ বৃহস্পতিবার বিকেলে বিআরটিসি জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তির তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,...
সচিবালয়কে সরিয়ে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠে স্থানান্তরে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন গৃহায়ণ ও...
সৌদি আরবের রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন- বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. শাহেদ আহম্মেদ এবং কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর