টাঙ্গাইলে সড়কে ১৫ প্রাণহানি

ভাঙা ফোন–মানুষের চুল বিক্রি করে কাটত জীবন, ঈদে ট্রাকে যাচ্ছিলেন বাড়িতে

আপডেট : ২৫ মে ২০২৬, ০১:০০ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে যমুনা সেতুর কাছে রড বোঝাই ট্রাক উল্টে হতাহতদের মধ্যে বেশ কয়েকজন মানুষের চুল ও ভাঙা মোবাইল ব্যবসায়ী ছিলেন। তারা নোয়াখালী জেলার চৌমুহনী এলাকায় চুল ও ভাঙারি মোবাইল ফোন ফেরি করে কেনাবেচা করতেন। ঈদ উপলক্ষে এসব মানুষ ফেনী জেলার মহিপাল থানা এলাকায় বাড়িতে যাচ্ছিলেন। বাস ভাড়া বেশি হওয়ায় কম টাকায় রডভর্তি ট্রাকে উঠে বাড়ি যাচ্ছিলেন।

আজ সোমবার ভোর ৪টার দিকে উপজেলার জোকারচর (সরাতৈল) এলাকায় রড বোঝাই ট্রাক উল্টে ১৫জন নিহত ও ১০ জন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন– নওগাঁ জেলার মান্দা উপজেলার রাজেন্দ্রবাড়ী গ্রামের সাকিম মিয়ার ছেলে মো. সাগর মিয়া (২০), একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৫), নিয়ামতপুর উপজেলার মালঞ্চী গ্রামের সাইদুলের ছেলে সারিকুল (২০), রাজশাহী জেলার তানোর উপজেলার বাতানপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে ইসমাইল হোসেন (১৯), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নজরুল ইসলাম (৬০) এবং চাঁপাইনবাবগঞ্জ সদরের মামুন (৪৫)|

আহত শেখ রতন জানান, তারা ফেনী শহরের বিভিন্ন এলাকায় বসবাস করেন। সেখানে অকেজো মোবাইল ফোন এবং বিভিন্ন পার্লার থেকে চুল ক্রয়–বিক্রয় করে জীবিকা নির্বাহ করেন। ঈদ উপলক্ষে তারা সকলেই একসাথে বাড়ি যাচ্ছিলেন। বাসে ভাড়া বেশি হওয়ায় জনপ্রতি সাড়ে ৫শ’ টাকায় রড বোঝাই ট্রাকে উঠে বাড়ি যাচ্ছিলেন।

তিনি বলেন, ভোড়ে হঠাৎ করেই ট্রাকটি মহাসড়কের পাশে খাদে পড়ে গেলে আমি ছিটকে অনেক দূরে পড়ে যাই। অন্যরা রডের নিচে চাপা পড়ে। পরে স্থানীয় লোকজন এসে আমাদের কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ শামসুল আলম সরকার জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা একটি রড বোঝাই ট্রাক যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাওয়ার সময় ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে খাদে পড়ে যায়।

তিনি জানান, এতে ট্রাকে থাকা যাত্রীরা রডের নীচে চাপা পরে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। খবর পেয়ে স্থানীয়রা ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান|

আহতরা হচ্ছেন– নওগাঁ জেলার মান্দা উপজেলার ডেমরা গ্রামের মজিবরের ছেলে বাবু (৩৫), শহিদুলের ছেলে সমেজ (২১), হোসেনপুর গ্রামের আব্দুল রহিমের ছেলে আব্দুল রহমান (৩৫), দশপাড়া গ্রামের নজরুলের ছেলে তুহিন (২৪), পাকুরিয়া গ্রামের সফেদ আলীর ছেলে আলমগীর (৪০), ছোরহাব আলীর ছেলে সিদ্দিক আলী (৪০), রাজেন্দ্রবাড়ী গ্রামের মৃত সাহেব আলীর ছেলে খোরশেদ (২৬), নাটোরের গুরুদাশপুর গ্রামের মৃত মান্নানের ছেলে নয়ন বিশ্বাস (২২) এবং পাবনা জেলার আমিনপুর উপজেলার নওয়াবাড়ী গ্রামের আতোয়ারের ছেলে শেখ রতন (৩৫)| নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে আহতদের টিকৎসার জন্য ১৫ হাজার টাকা ও নিহতেদর পরিবারকে ৩০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
গাজীপুরে বাসচাপায় এক নারী পোশাক শ্রমিক নিহতের প্রতিবাদে একটি বাসে অগ্নিসংযোগ করেছেন নিহতের সহকর্মী ও স্থানীয়রা। আজ সোমবার দুপুর সোয়া ১টার দিকে সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় ঢাকা–টাঙ্গাইল...
ময়মনসিংহের ত্রিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। আজ সোমবার সকালে উপজেলার বালিপাড়া রোডের ঠাকুরবাড়ির মোড়ে এসব দুর্ঘটনা ঘটে।
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর