চেহারা আয়নায় দেখান, ট্যাক্স ফাইল জনসমক্ষে আনুন: সমাজকল্যাণমন্ত্রী

জুলাই অভ্যুত্থানের পরে যাদের চেহারায় অনেক পরিবর্তন হয়েছে তাদের আয়নায় চেহারা দেখা এবং জনসমক্ষে ট্যাক্স ফাইল উপস্থাপন করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।

আপডেট : ২৭ মে ২০২৬, ০৩:১১ পিএম

জুলাই অভ্যুত্থানের পরে যাদের চেহারায় অনেক পরিবর্তন হয়েছে তাদের আয়নায় চেহারা দেখা এবং জনসমক্ষে ট্যাক্স ফাইল উপস্থাপন করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।

আজ বুধবার দুপুরে দিনাজপুরের হাকিমপুরে উপজেলা পরিষদের হলরুমে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে দুস্থ্য অসহায় প্রতিবন্ধি ১০ জন শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ ও ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ ৪০০ জনের মাঝে চাল বিতরণ করা হয়।

এ সময় সমাজকল্যাণমন্ত্রী বলেছেন, ‘স্বৈরাচারের আমল, অন্তর্বর্তীকালীন সময়ের কর্মকাণ্ডের সাথে বর্তমান সরকারের ১০২ দিনের মন্ত্রিত্ব নিয়ে যারা কটাক্ষ করার চেষ্টা করেন, তাদের বলব–স্বৈরাচার আর গণতন্ত্র এক নয়। বর্তমান সরকার, তার মন্ত্রী প্রশাসন জনগণের কাছে দায়বদ্ধ। কারণ জনগণ কর্তৃক নির্বাচিত ও জনগণ কর্তৃক দায়িত্বপ্রাপ্ত বর্তমান সরকার ও প্রশাসন। সেজন্যই আমরা জনগণের কাছে দায়বদ্ধ।’

মন্ত্রী বলেন, ‘যে ভাইয়েরা বলেন–মন্ত্রিত্ব নাকি খুবই লোভনীয় বিষয়, তাদের বলি– ভাই, এটি হয়তো ১২ ফেব্রুয়ারির আগের ঘটনা হতে পারে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পরবর্তীতে মন্ত্রিত্ব কোনো লোভনীয় বিষয় না, মন্ত্রিত্ব খুবই কঠিন দায়িত্ব। কাজেই যারা এই কথা বলেন, তাদের কাছে প্রশ্ন ২৪ এর আগস্ট মাসের পরে, বা ৩৬শে জুলাইয়ের পরে অনেকের চেহারার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। অনেক দামী দামী কাপড়-চোপড় পরেন। ওনাদেরও বিষয়ে আমাদের জানার আগ্রহ, আমাদের তো ভাই ইনকাম ট্যাক্সের ফাইল আছে। আপনাদের ট্যাক্সের ফাইলটা কতদিন আগে খুলেছেন, ট্যাক্স ফাইলের কী অবস্থা? আয়নায় দয়া করে চেহারাগুলো দেখাবেন, জনসমক্ষে ট্যাক্সের ফাইল উপস্থাপন করবেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন–বিরামপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার হারিছ চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ অনেকে।

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একদিনে দেশের তিনটি বিভাগ সফর করবেন। আগামী ২০ অক্টোবর রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়...
আগামী চার বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ মঙ্গলবার রংপুরে একটি...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘দেশে চলমান বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম কোনো দায় নেই। তবে বিদ্যুতের সংকটে মানুষ কষ্ট পাওয়ায় প্রধানমন্ত্রী মানবিক...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর