স্বৈরাচারের টাকায় একটি দল বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পিএম

স্বৈরাচারের টাকায় একটি দল দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাজশাহীতে পূজামণ্ডপ পরিদর্শন শেষে মাদরাসা মাঠে জনসভায় এই তথ্য জানান তিনি। সরকার ঐক্য চায় জানিয়ে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিরোধী দল দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে। 

সরকার গঠনের পর এই প্রথম ঢাকার বাইরে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান। 

কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে রংপুরের তারাগঞ্জে পথসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। রংপুরের পাগলাপীর এলাকাকে থানা ঘোষণা করেন তিনি। 

এরপর, রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে প্রতিষ্ঠানের উন্নয়নে দশ লক্ষ টাকা অনুদানের চেক হস্তান্তর করেন তিনি।

রংপুরে দুর্গাপূজা পরিদর্শন শেষে, ২৪ এর অভ্যুত্থানকে বিতর্কিত না করার আহ্বান জানান সরকারপ্রধান। এ বিষয়ে সংসদে আলোচনা করার পরামর্শও দেন তিনি। 

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা অতীতে দেখেছি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে কেউ একজন বিতর্কিত করতে চেয়েছিল। কোনো একটি দল বিতর্কিত করতে চেয়েছিল। কিন্তু সেই ফলাফলটা শুভ হয়নি। আপনারা কেউ চব্বিশের ছাত্র–জনতার যে অভ্যুত্থান সেটিকে দয়া করে আপনারা বিতর্কিত করবেন না। আসুন, আপনাদের যদি কিছু বলার থাকে– জনগণ সিদ্ধান্ত নিয়ে সংসদ গঠন করেছে। সেই সংসদে জনগণ তাদের প্রতিনিধিদের পাঠিয়েছে। আপনাদের যদি কিছু বলার থাকে, যদি কিছু তুলে ধরার থাকে– আসুন আমরা সংসদে সেই কাজটি করি।’

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, সরকারের উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। সকল বাধা উপেক্ষা করে জনগনকে সাথে নিয়ে ২০২৭ সালে ৪৬ টির মতো বন্ধ কারখানা চালু করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। 

তারেক রহমান বলেন, ‘একটি দল আছে যারা দেশের মধ্যে ভ্রান্তি ছড়ায়। যারা নির্বাচনের আগে জনগণের কাছে কিছু টিকিট বিক্রি করার চেষ্টা করেছিল। মিথ্যে কথা বলে এই দুই পক্ষ এক হয়েছে। একজন সীমান্তের ওপার থেকে পয়সা দিচ্ছে আরেকজন এখানে বসে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। প্রিয় ভাই–বোনেরা আজ সময় এসেছে বাংলাদেশের জনগণকে সচেতন হবার।’
 
দেশের জনগনের উন্নয়নে খাল খননের পাশাপাশি নদী খননের কাজও শুরু করবে সরকার। এ বছর ৪০ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড পৌছে দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের সবার দেশ। দেশকে...
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘সবার কথা বাদ দেন,...
বিরোধীদল বিএনপির মতো করে জুলাইকে ধারণ করে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণঅভ্যুত্থানকে ধারণ করলে জুলাই ইস্যুতে তারা সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকতো, বলেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি থেকে ঘাস কাটা নিয়ে সকালে বাদানুবাদের জেরে রাতে সংঘর্ষে লিপ্ত হয়েছে দুপক্ষ। উপজেলা সদরের বড্ডাপাড়ায় মঙ্গলবার সন্ধ্যা থেকে ঘণ্টা দেড়েক সময় ধরে চলা এই সংঘর্ষে কমপক্ষে ২০ জন...
নিজের ভাড়া দেওয়া বাড়িতে মাদকসহ ৮৪ জন আটকের পর, অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের সই করা অফিস আদেশে এ নির্দেশনা দ্রুত কার্যকর করার কথা...
ভুক্তভোগী ও স্বজনরা জানান, ভালো বেতনের প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে দেশ ও অন্য দেশ থেকে প্রবাসী বাংলাদেশিদের কম্বোডিয়ায় নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছানোর পর তাদের আটকে রেখে জোর করে সাইবার...
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কাতার। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, দোহা ও আঞ্চলিক অংশীদারদের মাধ্যমে দুই দেশের  মধ্যে পরোক্ষ...
লোডিং...

এলাকার খবর