মুক্তিযোদ্ধা থেকে রাষ্ট্রনায়ক, স্মরণে জিয়াউর রহমান

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী আজ। বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা ও জাতীয়তাবাদী রাজনীতির নতুন ধারা সৃষ্টির গৌরবোজ্জ্বল ইতিহাসের নায়ক তিনি। মুক্তিযুদ্ধের রণাঙ্গন থেকে রাষ্ট্র পরিচালনা, প্রতিটি পর্যায়ে রেখেছেন স্বতন্ত্র রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিত্বের ছাপ। অল্প সময় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলেও, তাঁর শাসনামলকেই দেশ গঠনের ভিত হিসেবে মূল্যায়ন করেন বিশ্লেষকেরা। 

আপডেট : ৩০ মে ২০২৬, ০৯:২১ এএম

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী আজ। বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা ও জাতীয়তাবাদী রাজনীতির নতুন ধারা সৃষ্টির গৌরবোজ্জ্বল ইতিহাসের নায়ক তিনি। মুক্তিযুদ্ধের রণাঙ্গন থেকে রাষ্ট্র পরিচালনা, প্রতিটি পর্যায়ে রেখেছেন স্বতন্ত্র রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিত্বের ছাপ। অল্প সময় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলেও, তাঁর শাসনামলকেই দেশ গঠনের ভিত হিসেবে মূল্যায়ন করেন বিশ্লেষকেরা। 

১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীতে জন্ম নেওয়া জিয়াউর রহমান পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশন লাভ করে যোগ দেন সেনাবাহিনীতে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে বিদ্রোহ করে ঝাপিয়ে পড়েন সশস্ত্র সংগ্রামে। সম্মুখ সমরে অংশ নিয়ে এপ্রিল থেকে জুন পর্যন্ত এক নম্বর সেক্টরের কমান্ডারের দায়িত্ব পালন করেন। এরপর তিনি ১১ নম্বর সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন। ৭ জুলাই তাঁর নামের আদ্যক্ষর অনুসারে দেশের প্রথম নিয়মিত ব্রিগেড ‘জেড ফোর্স’ গঠিত হলে তিনি এর ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। 

মুক্তি সংগ্রামের উত্তাল সময়ে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে আলোচনায় আসেন তৎকালীন মেজর জিয়া। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য পান ‘বীর উত্তম’ খেতাব।

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘বিএনপির এই যে ব্যাপক জনপ্রিয়তা তার প্রধান কারণ জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম এবং চমৎকারভাবে রাষ্ট্র পরিচালনার যে পদচিহ্ন তিনি রেখে গেছেন, সেটি। সবসময় সবাইকে সম্মান দিয়েই তিনি তাঁর রাজনৈতিক জীবন কাটিয়ে দিয়েছেন। সুতরাং বিএনপির এখন উচিৎ হলো জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম অনুসরণ করা।’

মুক্তিযুদ্ধের পর সেনাবাহিনীতে ফিরে গেলেও ৭৫ এর রাজনৈতিক পটপরিবর্তনের পর ধীরে ধীরে রাষ্ট্রক্ষমতার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তিনি। পরবর্তীতে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে প্রথমে প্রধান আইন প্রশাসক ও পরে রাষ্ট্রপতি হন জিয়াউর রহমান। এরপর ১৯৭৮ সালের পয়লা সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘এদেশের এক কৃর্তীমান সন্তান, এক বীর মুক্তিযোদ্ধা, যিনি দেশের গভীর সংকটময় মুহূর্তে দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন রাণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি জানান দিলেন বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াতে পারে।’

দেশে বহুদলীয় রাজনীতি পুনঃপ্রবর্তন, গ্রাম সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, খাল খনন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। তার সময়ে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করে।

পররাষ্ট্রনীতিতে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ এর ধারণাকে সামনে এনে মুসলিম বিশ্ব ও আঞ্চলিক কূটনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন জিয়াউর রহমান। 

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মৃত্যুর চার দশকের বেশি সময় পরও দেশের রাজনীতি ও রাষ্ট্রচিন্তায় তিনি এক অনন্য পথিকৃৎ।  

জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়ে বিএনপির নেতৃত্বাধীন সরকার কোনো চাপে নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ...
দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম আগামীকাল সোমবার ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে। এ কর্মসূচির প্রচারণায় দেশের মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার মাধ্যমে সাধারণ...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর