সারা দেশে পালিত হচ্ছে শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী

আপডেট : ৩১ মে ২০২৬, ০৭:৫৫ এএম

দোয়া-মাহফিলসহ নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে বিএনপি’র প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী। রাজধানী ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, বগুড়াসহ দেশের বিভিন্ন জেলা, উপ-জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শদীদ জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হচ্ছে।  

আজ শনিবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। এসময় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে জিয়া উদ্যান পরিণত হয় স্মরণ ও শ্রদ্ধার এক মিলনমেলায়। তাঁর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে শহীদ জিয়ার দীক্ষায় দেশ গড়ার শপথ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। 

এ উপলক্ষ্যে রাজধানীর ১৬টি ভিন্ন ভিন্ন স্থানে বিএনপি’র আয়োজনে আজ দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়।

এদিকে, শনিবার সকালে চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেটে বিপ্লবী উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করে জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে জিয়া স্মৃতি জাদুঘরে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। 

বরিশাল দক্ষিণ জেলা বিএনপি’র আয়োজনে নগরীর অশ্বিনী কুমার হলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন নগরীর প্রশাসক ও মুক্তিযোদ্ধাসহ বিএনপি’র নেতাকর্মীরা। 

এদিকে, রাজশাহীতে মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে আজ জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। এসময় শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, দেশ গঠন ও উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন বক্তারা। 

শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বগুড়ায় ৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। আজ সকালে নবাববাড়ী দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়।

বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
ভারতের দিল্লিতে পুলিশি বাধায় আওয়ামী লীগ নেতাদের কর্মসূচি বাতিল হওয়ায় স্বস্তিতে ঢাকা। ভারত সরকারের এমন পদক্ষেপই প্রত্যাশিত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, এর ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক...
শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এই প্রত্যাশার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ বিষয়ে আলোচনা হচ্ছে বলেও জানান তিনি। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে উপস্থিত...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর