পরামর্শক কমিটির সুপারিশেই জ্বালানির দাম বাড়ানো হয়েছে: তথ্যমন্ত্রী 

আপডেট : ০১ জুন ২০২৬, ০১:১৭ পিএম

সরকার পরামর্শক কমিটি করেছে, সেই কমিটির সুপারিশেই জ্বালানি দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ সোমবার সকালে সচিবালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, আমদানি নির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। অন্যরা সংকটকালীন সময়ে বাড়ালেও বাংলাদেশ বাড়ায়নি। সরকার পরামর্শক কমিটি করেছে, সেই কমিটির সুপারিশেই জ্বালানি দাম বাড়ানো হয়েছে।

তিনি বলেন, জনতুষ্টবাদী সিদ্ধান্ত নেওয়া সরকারের কাজ নয়। সরকারকে দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নিতে হয়।

আদ দ্বীন হাসপাতালের অভ্যন্তরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, আদেদ্বীন হাসপাতালে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। মূলধারার সাংবাদিকদের ওপর হামলার এ ঘটনায় জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

মানুষের প্রত্যাশা পুরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। শনিবার বিকেলে সরকারের পাঁচ মাস পূর্তি...
জুলাই সনদ বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ এবং জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করেই দেশকে এগিয়ে নেওয়া হবে, এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ করেছেন।
স্টার্টআপের জন্য তরুণ উদ্যোক্তাদের সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোগের বিকাশে ৫ কোটি টাকা পর্যন্ত তহবিল দেওয়া হবে।
রাজধানী সদরঘাটের শ্যামবাজার ঘাটে সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এতে দুজন নিখোঁজ হয়েছেন। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর রমনা থানাধীন কাকরাইল মোড় প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন এলাকায় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সিরাজুল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর