স্টার্টআপের জন্য তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে: প্রধানমন্ত্রী 

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০২:০০ পিএম

স্টার্টআপের জন্য তরুণ উদ্যোক্তাদের সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোগের বিকাশে ৫ কোটি টাকা পর্যন্ত তহবিল দেওয়া হবে।

আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের সম্ভাবনা নিয়ে অনুষ্ঠানে একথা জানান প্রধানমন্ত্রী। তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ-শীর্ষক অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার ১০টার দিকে প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো ঢাকা বিশ্ববিদ্যায় ক্যাম্পাসে যান তারেক রহমান। 

ক্যাম্পাসে মিছিলের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ছাত্রদলের নেতাকর্মীরা। হাত নেড়ে অভিবাদন জানান সাধারণ শিক্ষার্থীরাও। পরে তরুণ উদ্যোক্তা এবং শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে নানা প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী।

স্টার্টআপের জন্য উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত তহবিল দেওয়ার কথা জানান সরকারপ্রধান।

স্টার্টআপের আন্তর্জাতিক সম্প্রসারণে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন, কৃষিভিত্তিক স্টার্টআপে গুরুত্ব, গবেষণায় অর্থায়ন এবং মেধাপাচার রোধে দেশে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন তারেক রহমান।

দেশের আইটি পার্কগুলোতে উদ্যোক্তাবান্ধব কর্মপরিবেশ নিশ্চিতের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এই প্রত্যাশার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ বিষয়ে আলোচনা হচ্ছে বলেও জানান তিনি। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে উপস্থিত...
দেশে পায়ে চালিত রিকশা বা প্যাডেল রিকশা সম্পূর্ণ নিষিদ্ধ করা, সাধারণ মানুষের জন্য নিরাপদ ব্যাটারিচালিত রিকশার অনুমোদন ও নীতিমালা প্রণয়ন এবং জনস্বাস্থ্য, পরিবেশ ও জাতীয় অর্থনীতি রক্ষায় প্রাইভেট কারের...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর