মার্চ-এপ্রিলে ৬০৫ খুন ও ২০৯ ধর্ষণ: টিআইবি

মার্চ ও এপ্রিলে দেশে ৬০৫টি হত্যা, ২০৯টি ধর্ষণ, ৩ হাজার ৪৯৬টি শিশু ও নারী নির্যাতন এবং ১৯৬টি অপহরণ ঘটেছে। এ তথ্য জানিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। রোববার সকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৮:৪৯ পিএম

মার্চ ও এপ্রিলে দেশে ৬০৫টি হত্যা, ২০৯টি ধর্ষণ, ৩ হাজার ৪৯৬টি শিশু ও নারী নির্যাতন এবং ১৯৬টি অপহরণ ঘটেছে। এ তথ্য জানিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। রোববার সকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে নির্বাচন পরবর্তী সরকারের ১০০ দিনের কাজের পর্যবেক্ষণ নিয়ে ধানমন্ডিতে সংবাদ সম্মেলন করে টিআইবি। এতে সংবিধান সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, আইন-শৃঙ্খলা, মানবাধিকার, দুর্নীতি, গণমাধ্যমের স্বাধীনতা, আর্থিক খাতে নেয়া সরকারের বিভিন্ন উদ্যোগের মূল্যায়নে গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয়। 

ব্রিফিংয়ে জানানো হয়, চলতি বছর মার্চ-এপ্রিলে দেশে ৬০৫টি হত্যা, ২০৯টি ধর্ষণ, ৩ হাজার ৪৯৬টি শিশু ও নারী নির্যাতন ও ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি গণপিটুনি ও মব সহিংসতার ৮০টি ঘটনায় নিহত হয়েছে ৪২ জন। বিচার বহির্ভূত হত্যা হয়েছে একটি আর কারা হেফাজতে মৃত্যু হয়েছে ১৮ জনের।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘সার্বিক বিবেচনায় সরকারের ১০০ দিন একদিকে আশা জাগানিয়া ও সম্ভাবনাময়, অন্যদিকে সুশাসন, দুর্নীতি প্রতিরোধ ও বিশেষ করে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার প্রত্যাশা পূরণে সুনির্দিষ্ট পথরেখা বা উদ্যেগের ঘাটতি বিবেচনায় উদ্বেগজনক।’

দলীয় বিবেচনায় বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারের নিয়োগ প্রক্রিয়ায় সমালোচনা করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন ইফতেখারুজ্জামান। এছাড়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগের সত্যতা থাকলে দুদকের ভূমিকা রাখা উচিত বলে জানান তিনি।

 

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায়ে আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান...
ফেনীর সোনাগাজীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এ ছাড়া ১০ জনকে খালাস দেওয়া হয়েছে
জুলাই আন্দোলনে হত্যার খবর প্রকাশ না করতে গণমাধ্যম নিয়ন্ত্রণ করে আওয়ামী লীগ সরকার। সেসব কার্যক্রমের প্রমাণ দাখিল করা হয়েছে ট্রাইব্যুনালে। ফোনকলের রেকর্ড থেকে জানা যায়, সে সময়ের তথ্য প্রতিমন্ত্রী...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান ওরফে তনু হত্যা মামলার আসামি সাবেক সেনা সদস্য হাফিজুরের জামিন স্থগিত করে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট নিম্ন আদালত। ২৪ ঘণ্টার মধ্যে...
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিদ্যুতের মিটার খুলে নেওয়ার পরও এক গ্রাহকের নামে বিলের কাগজ এসেছে। মিটারবিহীন সংযোগে আগস্ট মাসের জন্য ৬৯২ টাকার বিল পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী গ্রাহক। গত...
রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন একটি হোটেলের কক্ষ থেকে চীনের এক নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ছয় সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান। এমন আশঙ্কার কথা জানিয়েছেন তিউনিশিয়ায় দায়িত্ব পালন করা মার্কিন সাবেক রাষ্ট্রদূত জোয়ে হুড। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী...
জ্বালানির জন্য সরকার বিকল্প উৎস খুঁজছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শনিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে আলোচনা সভায় তিনি এ কথা জানান।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর