ভাঙ্গা থেকে পায়রা পর্যন্ত রেললাইন নির্মাণে সহায়তা করতে চায় চীন-কোরিয়া

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৭:৩৫ পিএম

ফরিদপুরের ভাঙ্গা থেকে পায়রা পর্যন্ত রেললাইন নির্মাণে সহায়তার প্রস্তাব দিয়েছে চীন-কোরিয়াসহ বেশ কয়েকটি দেশ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য দেন রেলমন্ত্রী। শেখ রবিউল আলম বলেন, ৬৪ জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার জন্য কাজ করছে সরকার।

রেল যোগাযোগ বাড়ানো নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করে রেলপথ মন্ত্রণালয়। 

সে বৈঠকের সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন করেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম ও রেল প্রতিমন্ত্রী  হাবিবুর রশিদ।

সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী রবিউল আলম জানান, ৬৪ জেলাকে রেলযোগাযোগের মাধ্যমে সংযুক্ত করা হবে। বর্তমানে রেলে চলে ৫৪টি জেলায়। 

মন্ত্রী আরও জানান, ভাঙ্গা-পায়রা রেল রুটে চীন কোরিয়া সহ কয়েকটি দেশ অর্থয়ান করতে চায়। তবে তা গ্রহণ করা হবে সব কিছু বিবেচনা করে। 

নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জে পদ্মা রেল সেতুর পিলারের নিচ থেকে অতিরিক্ত মাটি সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। তবে যেহেতু এ নিয়ে বিতর্ক হচ্ছে তাই সেই জায়গায় গাছ লাগানোর সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ রেলওয়ের জন্য ১৯টি লিংকে হফম্যান বুশ (এলএইচবি) প্রযুক্তির ব্রডগেজ যাত্রীবাহী কোচ সম্বলিত প্রথম ট্রেনসেট (রেক) সরবরাহ করতে প্রস্তুত ভারতের পাঞ্জাবের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ)।
বর্তমান সরকারের সময়েই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত করা হবে। এছাড়া কুমিল্লাসহ প্রত্যেকটি বিভাগীয় শহরে ১১শ কোটি টাকা ব্যয়ে একটি বড় স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ কাজও হাতে নিয়েছে সরকার। যেখানে...
আজ সোমবার থেকে শুরু হচ্ছে পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটি। সরকারি ছুটি শুরু হওয়ায় সড়কে বেড়েছে ঘরমুখী মানুষের চাপ। তবে গাড়ির চাপ বাড়লেও বড় কোনো যানজট ছাড়াই স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ।
ট্রেনে ঈদযাত্রার দ্বিতীয় দিনে স্বস্তি থাকলেও, বুড়িমারী এক্সপ্রেস প্রায় ৩ ঘণ্টা দেরিতে ছাড়ায় ভোগান্তি পোহাতে হয় এই পথের যাত্রীদের। এছাড়া ২টি ট্রেন ছাড়ে আধাঘণ্টা দেরিতে; আর বাকি সবই ঢাকা ছেড়েছে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর