ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক ১০ লেন হবে: গণপূর্তমন্ত্রী

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১০:০৯ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মো. জাকারিয়া তাহের সুমন এমপি। শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়েই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত করা হবে। এছাড়া কুমিল্লাসহ প্রত্যেকটি বিভাগীয় শহরে ১১শ কোটি টাকা ব্যয়ে একটি বড় স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ কাজও হাতে নিয়েছে সরকার। যেখানে বিকেএসপিসহ সব ধরনের খেলাধুলার সুবিধা থাকবে। 

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী আরও বলেন, ঢাকা- কক্সবাজার যে ট্রেনটি শুধু চট্টগ্রাম থামে তা যেন কুমিল্লায়ও থামে সে ব্যাপারে রেলমন্ত্রীর সঙ্গে কথা হচ্ছে। এতে কুমিল্লার মানুষ সরাসরি ট্রেনে কক্সবাজার যেতে পারবে।

এ-সময় কুমিল্লার সার্বিক উন্নয়ন প্রতিবেদন উপস্থাপন করেন কুমিল্লা-৬ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। 

এছাড়াও বক্তব্য রাখেন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ওতবাতুল বারী আবু, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়াসহ অন্যান্যরা। সমাবেশ কুমিল্লা বিমান বন্দর চালুসহ নানান পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

হাইড্রোজেন সালফেট গ্যাস নির্গত হয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল কারখানায় দুর্ঘটনা হয়েছিল বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার শিল্প মন্ত্রণালয়ে এ দুর্ঘটনার তদন্ত...
ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বিকল্প হিসেবে লবণাক্ত পানি শোধনের নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার কাজ করছে জানিয়ে সবাইকে সবাইকে কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ মো. সালেহ (সালেহ শিবলী)। রোববার বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ...
ঢাকা মেট্রোপলিটন এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এসময় সারাদেশে চাঁদাবাজদের তালিকাভুক্তি...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর