নানা প্রতিকূলতার মধ্যেও পুশ-ইন প্রতিরোধে সীমান্তে অটল বিজিবি

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৪:৪৫ পিএম

রোদ, বৃষ্টি, ঝড় কিংবা বৈরী আবহাওয়া—কোনো প্রতিকূলতাই সীমান্তে দায়িত্ব পালন থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের বিরত রাখতে পারছে না। দেশের দুর্গম সীমান্ত এলাকায় দিন-রাত টহল ও নজরদারি জোরদার রেখে যেকোনো অবৈধ অনুপ্রবেশ এবং পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি।

বিজিবি জানিয়েছে, পাহাড়-পর্বত, নদ-নদী, সাগর উপকূল ও গহিন অরণ্যবেষ্টিত সীমান্ত এলাকায় সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। ভারত কিংবা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অবৈধভাবে কাউকে বাংলাদেশে পুশ-ইনের যেকোনো অপচেষ্টা প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থান বজায় রেখেছে।

বাহিনীটি বলছে, দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের অখণ্ডতা রক্ষায় বিজিবির প্রতিটি সদস্য দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন এবং সীমান্ত-সংক্রান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।

এ ছাড়া সীমান্ত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সীমান্ত রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বর্ডার গার্ড বাংলাদেশের কাজের প্রশংসা করে বাহিনীকে চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর...
ভারত থেকে সম্প্রতি কাউকে পুশ-ইন করতে দেওয়া হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে তিনি বলেছেন, যদি সেদেশে কোনো বাংলাদেশি থাকে, তবে যাচাই–বাছাইয়ে ফেরানো হবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশের ৫টি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার বাহিনীটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
মিয়ানমার ও ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার জাতীয় সংসদে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর