ভারতে বাংলাদেশি থাকলে যাচাই–বাছাইয়ে ফেরানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 

আপডেট : ২৬ জুন ২০২৬, ০২:৪৩ পিএম

ভারত থেকে সম্প্রতি কাউকে পুশ-ইন করতে দেওয়া হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে তিনি বলেছেন, যদি সেদেশে কোনো বাংলাদেশি থাকে, তবে যাচাই–বাছাইয়ে ফেরানো হবে।

আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভা শেষে মন্ত্রী এসব কথা বলেন। বিএসএফের পুশ–ইনের ব্যাপারে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের (ভারত) আহ্বান জানিয়েছি, যদি বাংলাদেশের কোনো নাগরিক তাদের দেশে থাকে; তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের তালিকা যেন প্রদান করে। আমরা তাদের জাতীয়তা যাচাই–বাছাই করব; এরপর যথাযথ কূটনৈতিক চ্যানেলে তাদের নিতে পারি।

তিন আরও জানান, দুবাই থেকে সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ফেরাতে জোরেশোরে কাজ চলছে। তিনি ওই দেশে পুলিশের কাছেই আছেন। এছাড়া ওসমান হাদির হত্যাকারীদেরও দ্রুত ফেরানোর আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

গেল কয়েক সপ্তাহ ধরে সীমান্তে পুশ-ইনের চেষ্টা করছে ভারতের বিএসএফ। বিভিন্ন সীমান্তে এই অপচেষ্টা ঠেকিয়ে দেয় বিজিবি ও স্থানীয় মানুষ। তবে গত বুধবার দিনাজপুরের শংকরপুরে ৪ জনকে ঠেলে দেয় বিএসএফ। পরে তাদের হেফাজতে নেয় বিজিবি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকের অপব্যবহার ও পাচারবিরোধী আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরআগে আলোচনা সভায় তিনি জানান, মাদক বিক্রি-ব্যবহার-পাচার ঠেকাতে পুরনো আইনের বড় পরিবর্তন করতে যাচ্ছে সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
গ্যারান্টি ক্লজসহ ফারাক্কা চুক্তি বাস্তবায়ন করে ভারত-বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন প্রশ্নের অবসান হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর...
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগপ্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে সরকার। দেশটিতে ১০ হাজার বাংলাদেশি কর্মী সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া। এ ছাড়া বাংলাদেশের ৩৩৮টি...
চাকরির কথা বলে রাশিয়ায় নেওয়ার পর যুদ্ধে পাঠিয়ে ২০ বাংলাদেশির মৃত্যুর ঘটনায়, মূলহোতা মিজানসহ ২ জনকে গ্রেপ্তার করেছে এসআরবি। বুধবার বাহিনীটি জানায়, জাবালে নূর, এসআর এবং টিএস নামে ৩টি প্রতিষ্ঠানের...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর