শিক্ষা বোর্ডে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া অনেকে এখন বিএনপি: শিক্ষামন্ত্রী

অতীতে যারা শিক্ষা বোর্ডে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে, তারা এখন বিএনপি সাজছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আপনার যা খুশি করেন সমস্যা নেই, কিন্তু শিক্ষার মান উন্নয়নে কাজটা চাই।

আপডেট : ২৮ জুন ২০২৬, ০২:৫১ পিএম

অতীতে যারা শিক্ষা বোর্ডে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে, তারা এখন বিএনপি সাজছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আপনার যা খুশি করেন সমস্যা নেই, কিন্তু শিক্ষার মান উন্নয়নে কাজটা চাই।

আজ রোববার ‎সকালে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষ্যে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট আঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, ‘বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। তাই জাতির কাছে বিএনপির দায়বদ্ধতা আছে।’

মন্ত্রী বলেন, ‘শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে। কেউ বিএনপিকে আটকাতে পারবে না। বিএনপির সাথে শিক্ষক আছে, জনগণও আছে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি কি জানি না গত ১৭ বছর জয় বাংলা স্লোগানগুলি দিয়েছেন বোর্ডে! সেই ছবি কি আমার কাছে নেই? তারা এখন নব্য বিএনপি হয়ে, আবার নব্যভাবে বলছে–আমরা জাতীয়তাবাদী অ্যাসোসিয়েশন করি! যা ইচ্ছা তাই করেন, আমার কোনো অসুবিধা নাই, আমার কাজটা চাই। বোর্ডের পরীক্ষা ঠিকমতো হবে, খাতা দেখা ঠিক মতো হবে‎ এবং বোর্ড সুপারভিশন করতে হবে।’

মন্ত্রী বলেন, বিভিন্ন কলেজেগুলোতে জনবল সংকট নিরসনে সরকার কাজ করবে।

‎এছাড়াও প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজবের বিষয়ে মন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব ছড়িয়ে, শিক্ষা ব্যবস্থাকে ভাইরাল করলে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

‎এ সময় শিক্ষকদের নানা সমস্যার কথা শুনে সেগুলো নিয়ে কাজ করার কথাও জানান মন্ত্রী। ‎

কারাগারে থাকা সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি প্যারোলে মুক্ত থাকবেন।
গত ১৭ বছরে দেশে শিক্ষার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি, বরং শিক্ষা খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার দুপুর ১টায় ফরিদপুরের সালথা উপজেলা জেলা...
বাংলাদেশে ফ্যাসিস্টদের বিচারসহ প্রতিটি মানবতাবিরোধী অপরাধের বিচার হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। রোববার বিকেলে বরিশাল জেলা আইনজীবী সমিতির প্রস্তাবিত ১০তলা ভবন...
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, চলতি অর্থবছরের মধ্যে সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ, পৌরসভাসহ ৫টি নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার দুপুরে মৌলভীবাজার জেলার...
‘আমরা পশ্চিম এশিয়ায় ঘটে চলা ঘটনাবলির ওপর নিবিড়ভাবে নজর রাখছি। এই মুহূর্তে আমার এটুকুই বলার আছে। তবে নির্দিষ্ট এই চুক্তিটির কথা বললে, ভারতের জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর এর...
ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে পাঁচজনের মরদেহ দেশে ফিরছে। শুক্রবার বেনাপোল স্থলবন্দর দিয়ে এসব মরদেহ বাংলাদেশে প্রবেশ করে স্বজনদের কাছে...
দ্রৌপদী মুর্মু বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক অভিন্ন ত্যাগের ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন ও গভীর বন্ধুত্বের ওপর প্রতিষ্ঠিত। সাম্প্রতিক জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুববিষয়ক কার্যক্রম,...
বেশ বেকায়দায়ই পড়েছেন বলে মনে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তো নিজে থেকে ইচ্ছা প্রকাশ করলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে বৈঠক করতে। কিন্তু ট্রাম্পের এই প্রস্তাবে মনে...
লোডিং...

এলাকার খবর