শীর্ষ সন্ত্রাসীদের বারবার জামিনে মুক্তিতে হতাশ র‍্যাব কর্মকর্তারাও

শীর্ষ সন্ত্রাসীদের বারবার জামিনে মুক্তি পাওয়ার পেছনে দুর্বল এজাহার ও তদন্তে গাফিলতিই কারণ নয় বলে দাবি করেছে র‍্যাব। শীর্ষ সন্ত্রাসীরা বারবার জামিন পেলে তারাও হতাশ হন বলে জানান র‍্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান। চুয়া সেলিমসহ মোহাম্মদপুরের ৩ শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তারের পর শুক্রবার সকালে বসিলায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৩:৫৪ পিএম

শীর্ষ সন্ত্রাসীদের বারবার জামিনে মুক্তি পাওয়ার পেছনে দুর্বল এজাহার ও তদন্তে গাফিলতিই কারণ নয় বলে দাবি করেছে র‍্যাব। শীর্ষ সন্ত্রাসীরা বারবার জামিন পেলে তারাও হতাশ হন বলে জানান র‍্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান। চুয়া সেলিমসহ মোহাম্মদপুরের ৩ শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তারের পর শুক্রবার সকালে বসিলায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

জেনেভা ক্যাম্পের আলোচিত শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিমকে বৃহস্পতিবার আবারও গ্রেপ্তার করে র‍্যাব-২। এর আগে ৩৬ মামলার এই আসামিকে র‍্যাব পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করেছে অন্তত ১০ বার। 

একইদিন গ্রেপ্তার করা হয়, ১০ মামলার আসামি মাহি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড জয়কে। র‍্যাব জানায়, জয়সহ মাহি গ্রুপের সদস্যারা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, নবীনগর এলাকায় ছিনতাই, চাঁদাবাজী, মারপিটে লিপ্ত হয়ে ত্রাস সৃষ্টি করে আসছিল।

বৃহস্পতিবার অস্ত্রসহ ২০ মামলার আরেক আসামি বোমা রতনকে গ্রেপ্তার করে র‍্যাব। গজনবী রোড, বছিলা ও জেনেভা ক্যাম্প এলাকায় ডাকাতি, ছিনতাই ও অস্ত্রধারী চক্রের নেতৃত্ব দিয়ে আসছিল এই বোমা রতন।

চিহ্নিত এই আসামিরা বারবার গ্রেপ্তারের পর জামিন পাচ্ছেন দুর্বল এজাহার আর তদন্তের ঘাটতির করণে। এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন র‍্যাব-২ অধিনায়ক নয়মুল হাসান। তিনি জানান, শীর্ষ পর্যায়ের এসব আসামি জামিন পেলে আইনশৃঙ্খলা বাহিনীরও কাজে ব্যাঘাত ঘটে। এতে তারাও হতাশ হন। 

মোহাম্মদপুর আর বসিলায় মাদকের কারবার দীর্ঘদিন ধরে চলে আসছে, চাইলেও তা বন্ধ করা সহজ না বলে জানিয়ছে র‍্যাব। র‍্যাব-২ অধিনায়ক বলছেন, অপরাধ আগের চেয়ে এখন অনেক কমেছে। পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে। 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর