ভারতীয় ভিসা সেন্টারে পাসপোর্ট জমা আজ থেকে, আবেদনে এল পরিবর্তন 

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৯:৩৬ এএম

প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য চালু হলো ভারতের পর্যটন ভিসা। আবেদন শুরু করেছেন ভিসা প্রত্যাশীরাও। বুকিং দিচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট। স্লট পাওয়া সাপেক্ষে আজ থেকে পাসপোর্ট জমা নেবে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। ঢাকাসহ ৫টি কেন্দ্র থেকে ভিসা ইস্যু করা হবে। তবে ভিসা আবেদনে কিছুটা পরিবর্তন এসেছে।

ঢাকায় যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের বাইরে ভিড়। দুই বছর ধরে সীমিত আকারে চালু আছে মেডিকেল, ব্যবসায়ী, স্টুডেন্ট ও ডাবল এন্ট্রি ভিসা। তবে স্বাভাবিকের চেয়ে সময় লাগে বেশি এবং ভোগান্তিও আছে। 

রোববার থেকে চালু হয়েছে ভারতীয় পর্যটন ভিসা। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীর ভিসা কেন্দ্রে আবেদন করা যাচ্ছে। 

তবে পর্যটন ভিসা কার্যক্রম পুরোদমে চালু হতে আরও সময় লাগবে বলে জানায় ভারতীয় হাইকমিশন। সব ভিসা ক্যাটাগরিতে শ্লট পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছেন আবেদনকারীরা। 

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর পর্যটন ভিসা বন্ধ করে ভারত। ঢাকায় এসেই নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পর্যটন ভিসা চালুর ঘোষণা দেন।

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট বুকিং নিয়ে নতুন গাইডলাইন দিয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। মঙ্গলবার এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। আইভ্যাক জানিয়েছে, পরবর্তী দুই সপ্তাহের...
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই। তারিখ-মাস নিয়ে কোনো কথা হয়নি। তবে সফর হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে আলোচনার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ সোমবার দুপুরে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রীর...
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের বিষয়ে যা যা করার আছে ভারত সরকার নিশ্চয়ই তা করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর