‘দেশব্যাপী নিরাপদ শিশু দিবাযত্ন কেন্দ্র গড়ে তোলার চেষ্টা চলছে’

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৮:৩৯ পিএম

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুরা ভবিষ্যতের দেশ গড়ার সৈনিক, তারাই ভবিষ্যৎ সম্পদ। শিশুদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান তিনি। সোমবার সকালে তেজগাঁও ও পান্থপথের কয়েকটি শিশু দিবাযত্ন কেন্দ্র পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। 

রাজধানীর পানি ভবনে শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ শীর্ষক কর্মশালা আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। কর্মশালায় শিশুদের জ্ঞানভিত্তিক ও সামাজিক বিকাশে করণীয় বিষয়ে কথা বলেন আমন্ত্রিতরা।
 
ডা. জুবাইদা রহমান বলেন, ‘শিশুরা ভবিষ্যৎ সম্পদ। তারাই দেশ গড়ার সৈনিক। কর্মজীবী পরিবারের সন্তানদের জন্য দ্রুতই দেশব্যাপী নিরাপদ শিশু দিবাযত্ন কেন্দ্র গড়ে তোলার চেষ্টা চলছে।’  

এর আগে তেজগাঁওয়ে কয়েকটি ডে কেয়ার সেন্টার পরিদর্শন করেন ডা. জুবাইদা রহমান। শিশুর বেড়ে ওঠা নিরাপদ করা না গেলে তাদের সততা ও নিষ্ঠাবান করে গড়ে তোলা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। 

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘শিশু দিবাযত্ন কেন্দ্রের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। তবে প্রশিক্ষিত জনবল ছাড়া তা রাতারাতি সম্ভব নয়।’

 

দেশের আইনে বাবাকে শিশুর ‘স্বাভাবিক অভিভাবক’ হিসেবে গণ্য করা হলেও বাস্তবে অনেক ক্ষেত্রে প্রকৃত পরিচর্যাকারী মাকে চরম ভোগান্তির মুখোমুখি হতে হয়। বিশেষ করে স্কুলে ভর্তি, জরুরি চিকিৎসা বা বিদেশভ্রমণের...
গ্যারান্টি ক্লজসহ ফারাক্কা চুক্তি বাস্তবায়ন করে ভারত-বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন প্রশ্নের অবসান হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর...
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগপ্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে সরকার। দেশটিতে ১০ হাজার বাংলাদেশি কর্মী সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া। এ ছাড়া বাংলাদেশের ৩৩৮টি...
চাকরির কথা বলে রাশিয়ায় নেওয়ার পর যুদ্ধে পাঠিয়ে ২০ বাংলাদেশির মৃত্যুর ঘটনায়, মূলহোতা মিজানসহ ২ জনকে গ্রেপ্তার করেছে এসআরবি। বুধবার বাহিনীটি জানায়, জাবালে নূর, এসআর এবং টিএস নামে ৩টি প্রতিষ্ঠানের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর