ঢাকা–কক্সবাজার রুটে নতুন ট্রেন চালু চলতি মাসেই: প্রতিমন্ত্রী

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৮:৫১ পিএম

যাত্রী চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার চলতি আগস্ট মাসেই ঢাকা–কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন চালু করা হবে। শনিবার সকাল ১০টার দিকে কক্সবাজার আইকনিক রেলস্টেশন পরিদর্শনকালে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এ তথ্য জানিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের অন্যতম আধুনিক কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে এর পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেওয়া হবে। 

হাবিবুর রশিদ আরও বলেন, পর্যটননগরী কক্সবাজারে প্রতিনিয়ত যাত্রী ও পর্যটকের সংখ্যা বাড়ছে। সেই চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার রেল যোগাযোগ সম্প্রসারণ এবং যাত্রীসেবা আরও আধুনিক করার উদ্যোগ নিয়েছে। চলতি আগস্ট মাসেই ঢাকা–কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন চালু করা হবে। 

প্রতিমন্ত্রী  বলেন, নতুন ট্রেন চালু হলে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে, টিকিটের চাপও অনেকটা হ্রাস পাবে। পাশাপাশি ঢাকা–কক্সবাজার রুটে ভ্রমণ আরও সহজ, আরামদায়ক ও সময়োপযোগী হবে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্টেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং যাত্রীসেবা, অবকাঠামো, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা ও চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্টেশনটি দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু করে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কক্সবাজার আইকনিক রেলস্টেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের জন্য ক্ষমতা চাইলেন রেলপথ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন। আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এক পোস্টে...
রেলের ই-টিকিট কিনতে গিয়ে দেশের নাগরিকের তথ্য চলে যাচ্ছে দেশের বাইরে। এতে আর্থিক প্রতারণা এবং সাইবার অপরাধের ঝুঁকিতে সামরিক ও গোয়েন্দার বাহিনীর সদস্য সহ ৮৫ লাখ মানুষের তথ্য। যা ডার্ক ওয়েবে ছড়িয়ে...
রেলের অনলাইন টিকেট সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হওয়ার ১ থেকে ৫ দিন আগেই তা ব্লক করার সুযোগ রয়েছে। আর সেই ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ থাকে ভেন্ডর প্রতিষ্ঠান সহজ ডট কমের কর্মীদের...
নভেম্বরের শুরুতেই কক্সবাজার আঞ্চলিক বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।  শনিবার সন্ধ্যায়...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর