ফিরে দেখা জুলাই অভ্যুত্থান

এই দিনে নিহত হন শতাধিক মানুষ, ঘোষণা আসে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৮:৩৩ এএম

জুলাই অভ্যুত্থানের বিভীষিকাময় দিন ছিল ২০২৪ সালের ৪ আগস্ট। এদিন পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত হন শতাধিক মানুষ। নানা উদ্বেগ ও উৎকণ্ঠার মাঝে সন্ধ্যায় মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে এনে পাঁচ আগস্ট নির্ধারণ করা হয়। আর তাতেই পতন ঘটে দেড় যুগের আওয়ামী শাসনের। 

৪ আগস্ট ২০২৪। কোটা আন্দোলন থেকে সরকার পতন আন্দোলনে এদিন গোটা দেশ কার্যত রূপ নেয় এক রণক্ষেত্রে।  আওয়ামী লীগের দলীয় ক্যাডার ও সরকারী বাহিনীর বিরুদ্ধে মুখোমুখি অবস্থানে দাঁড়ায় ছাত্র–জনতা। মারণাস্ত্র হাতে আন্দোলন দমন করার চেষ্টা চালায় সরকারের বিভিন্ন বাহিনী। এক দিনে নিহত হন শতাধিক মানুষ। 

৪ আগস্ট সকাল থেকেই রাজধানীতে ছিল চরম উত্তেজনা। বেলা বাড়তেই শুরু হয় সংঘর্ষ। অগ্নিগর্ভে রুপ নেয় রাজধানীর যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, শাহবাগ, পল্টন, গুলিস্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়, ধানমন্ডি, মিরপুরসহ বিভিন্ন এলাকা। আন্দোলনের মাত্রা ছড়িয়ে পড়ে জেলা শহরগুলোতে। সরকার পরিস্থিতি সামাল দিতে সন্ধ্যার আগেই সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করে। একই সঙ্গে ঘোষণা করা হয় তিন দিনের সাধারণ ছুটি।

অভ্যুত্থান সফল হলে এরপর অন্তর্বর্তী সরকার কেমন হবে, সেটির একটি রূপরেখা ঘোষণা করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। আর শাহবাগে ব্যাপক জমায়েতের মধ্যে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুরুতে ছয়ই আগস্ট ‘মার্চ টু ঢাকা’ পালনের কথা থাকলেও পরে সেটি একদিন এগিয়ে পাঁচই আগস্ট নির্ধারণ করেন আন্দোলনের নেতারা। সারা দেশ থেকে ছাত্র-জনতাকে ঢাকায় আসার আহ্বান জানান সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়া অন্যান্য সমন্বয়করা নিজেদের ভেরিফায়েড ফেসবুক পোস্টে গণভবন ঘেরাওয়ের কথা জানান। এভাবেই চূড়ান্ত পরিণতির দিক এগিয়ে যেতে থাকে গণঅভ্যুত্থান।

দুই বছরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় প্রসিকিউশন সন্তুষ্ট। তবে জুলাই মানবতাবিরোধী অপরাধের অনেক মামলার তদন্তই শেষ হয়নি এখনও। দেড় বছরের বেশি সময় ধরে গ্রেপ্তার থাকলেও সুনির্দিষ্ট...
বিবৃতিতে বলা হয়, দেশ যখন সম্পূর্ণ বিপর্যয়ের দ্বারপ্রান্তে ছিল, তখন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বহু বছরের অর্থনৈতিক লুটপাট, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পতন, দুর্নীতি,...
নোট অব ডিসেন্ট ছাড়া জুলাই সনদ বাস্তবায়নে সরকার আগ্রহী নয়, জানিয়েছেন সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।
চব্বিশের জুলাই অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগে তৎকালীন ঢাবি উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর