গণতন্ত্রকামী মানুষের প্রতিবাদের প্রতীক শহীদ নূর হোসেন

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৮:০৩ এএম

আজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়ে শহীদ হন নূর হোসেন। 

বুকে-পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে রাজপথে নেমে নূর হোসেন হয়ে উঠেছিলেন গণতন্ত্রকামী মানুষের প্রতিবাদের প্রতীক।

ঐতিহাসিক এইদিনে আটদলীয় জোটের কর্মসূচিতে অংশ নিয়ে নূর হোসেন ঢাকার রাজপথে মিছিলে অংশ নেন। 

তৎকালীন জিরো পয়েন্ট এলাকায় স্বৈরাচার এরশাদ সরকারের পুলিশের গুলিতে তিনি শহীদ হন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান বাবুল। 

নূর হোসেনের এই আত্মত্যাগ তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে আরও বেগবান করে। তবে,এরপরও ক্ষমতায় টিকে ছিলেন এরশাদ। 

আন্দোলনের সেই ধারাবাহিকতায় নানা রক্তক্ষয়ী ঘটনার পর ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন হয়। পরবর্তী সময়ে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসে।

প্রধানমন্ত্রী বলেন, ৭ নভেম্বর জাতীয়তাবাদের ভিত্তি স্থাপন হয়েছিল। এটাই বাংলাদেশের শত্রু-মিত্র চিহ্নিত করার দিন। ৭ নভেম্বরের পরাজিত শক্তি ২০২৪ সালেও পুনরায় পরাজিত হয়েছে। ৭ নভেম্বরে ছিল ভবিষ্যত পথরেখা...
একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং ৭ই নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ । ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবে রক্ষা পায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। মুক্ত হন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিশিষ্টজনদের মতে,...
শনিবার ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সাথে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হবে।  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার সারা দেশে সব সরকারি,...
ইরানে পুনরায় হামলা শুরুর সম্ভাবনা খুবই ক্ষীণ এবং এই সংঘাত কার্যত শেষ হয়ে গেছে। কাতারের প্রধানমন্ত্রী ও প্রধান মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার পর  সোমবার এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে তিনদিনের সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।...
ইয়েমেনে চলমান হামলা ও সংঘাতের কারণে বাস্তুচ্যুত হয়েছেন ৩ লাখের বেশি মানুষ। এর মধ্যে প্রায় ১ লাখ ৬৫ হাজার শিশু। এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন- এপেক সম্মেলনের ফাঁকে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর