৫ আগস্ট ঘিরে সুনির্দিষ্ট হুমকি নেই: ডিবি প্রধান

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৬:১৩ পিএম

৫ আগস্ট ঘিরে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, বাড়তি সতর্কতা হিসেবে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। 

ডিবি প্রধান বলেন, ৫ আগস্ট ঘিরে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। তবে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।  

সম্প্রতি মেট্রোরেল স্টেশন ও সাভারে বোমা উদ্ধার এবং ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা বাড়ায় নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। বরিশালে চিপসের প্যাকেটে থাকা বোমার বিস্ফোরণের বিষয়টিও ভাবাচ্ছে তাদের। 

এরইমধ্যে পুলিশ সদর দপ্তর থেকে সব জেলার এসপিসহ ইউনিট প্রধানদের সতর্কতামূলক বিশেষ চিঠি দেওয়া হয়েছে। কোনো স্থানে বোমার তথ্য পেলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত এবং পুলিশ সদস্যদের চলাচলে সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে।

গত বছরের ২৬ ডিসেম্বর ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদে একটি বাড়িতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ রাসায়নিক, বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ৯টি তাজা বোমা। 

গত ২৫ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে ছাতায় বসানো একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি বোমা উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, মতিঝিলে পাওয়া আইইডির সঙ্গে কেরানীগঞ্জসহ আগের কয়েকটি ঘটনায় উদ্ধার হওয়া বিস্ফোরক উপকরণের মিল পাওয়া গেছে।

গত ১ আগস্ট ফার্মগেট ও মিরপুর মেট্রোরেল স্টেশনে দুটি পরিত্যক্ত খালি ব্যাগ ঘিরে আতঙ্ক সৃষ্টি হয়। সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য বিশেষ সতর্কতা জারি করে পুলিশ সদর দপ্তর।

এছাড়া, গতকাল সোমবার বরিশালে একটি চিপসের প্যাকেটে রাখা বোমার বিস্ফোরণে তিন ব্যক্তি আহত হয়েছেন। 

গত রোববার পুলিশ সদর দপ্তর থেকে সতর্কতা জারি করে সব জেলার এসপিসহ ইউনিট প্রধানদের বিশেষ চিঠি দেওয়া হয়েছে। বোমার তথ্য গুরত্বের সঙ্গে দেখা, পুলিশ সদস্যকে সাবধানে চলাফেরাসহ একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে। 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মী ও চিহ্নিত অপরাধীদের আপতৎপরতা ঠেকাতে বিশেষ ছক কষা হয়েছে। এছাড়া, বিদেশে বসে নাশকতার চেষ্টা ঠেকাতে মোবাইল ট্র্যাকিংয়ের নির্দেশনা পেয়েছে সাইবার ইউনিট। 

সাম্প্রতিক বোমা আতঙ্ক নিয়ে এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাধিক জায়গায় বোমা উদ্ধারে কোনো যোগসূত্র আছে কি না তা দেখা হচ্ছে। বোমা বিষয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার সতর্ক। তবে উগ্রবাদী গোষ্ঠী মাঝে মাঝেই তৎপরতা দেখায়। 

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির সব মামলার অগ্রগতি দ্রুত দৃশ্যমান হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। তিনি বলেন, এ বিষয়ে দুদকসহ যৌথ তদন্ত দল কাজ করছে। 
প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। আজ বৃহস্পতিবার বিকেলে বিআরটিসি জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর