ভিসা প্রার্থীদের সতর্ক করল ভারতীয় দূতাবাস

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৫:৪৪ পিএম

বাংলাদেশে ভারতের ভিসা প্রার্থীদের উদ্দেশে নতুন এক সতর্কবার্তা জারি করেছে ভারতীয় দূতাবাস। অর্থের বিনিময়ে দ্রুত ভিসা কিংবা নানা ধরণের কনস্যুলার পরিষেবা পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিচ্ছে একটি প্রতারকচক্র, এমন অভিযোগের ভিত্তিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন।

আজ বৃহস্পতিবার এক জরুরি গণবিজ্ঞপ্তিতে ভারতের হাই কমিশন জানায়, সাম্প্রতিক সময়ে কিছু অসাধু ব্যক্তি ভারতীয় হাই কমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে ফোন, হোয়াটসঅ্যাপ, ইমেইল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করছে। তারা অর্থের বিনিময়ে ভিসা বা অন্যান্য সেবা দ্রুত করে দেওয়ার প্রলোভন দেখাচ্ছে।

এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়ে হাই কমিশন জানিয়েছে, ভারতীয় হাই কমিশনের কোনো কর্মকর্তা কখনোই ভিসা প্রদান বা অর্থ দাবি করার উদ্দেশ্যে কারো সঙ্গে সরাসরি যোগাযোগ করেন না। ভারতীয় সকল ধরণের ভিসা আবেদন নির্ধারিত আইনি ও দাপ্তরিক কার্যপদ্ধতি কঠোরভাবে অনুসরণ করে প্রক্রিয়া করা হয়ে থাকে।

প্রতারণার হাত থেকে বাঁচতে হাই কমিশন জনসাধারণের প্রতি বেশ কিছু নির্দেশনা ও পরামর্শ দিয়েছে:

প্রথমত, হাই কমিশনের কর্মকর্তা পরিচয়ে কেউ অর্থ দাবি করলে বা ভিসার আশ্বাস দিলে কোনোভাবেই অর্থ প্রদান না করা। দ্বিতীয়ত, তথ্য সুরক্ষায় সচেতনতা থাকা। অর্থাৎ, কোনো ধরনের ব্যক্তিগত বা আর্থিক সংবেদনশীল তথ্য কারো সঙ্গে শেয়ার না করা।

এছাড়া প্রতারণামূলক কোনো ফোনকল, মেসেজ বা প্রস্তাব পেলে তাৎক্ষণিকভাবে কলারের ফোন নম্বর, মেসেজের স্ক্রিনশট ও প্রয়োজনীয় তথ্যসহ [email protected] ইমেইলে ভারতীয় হাই কমিশনকে অবহিত করারও আহ্বান জানিয়েছে হাই কমিশন।

বিজ্ঞপ্তিতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলা হয়, যেকোনো অনাকাঙ্ক্ষিত আর্থিক ক্ষতি ও হয়রানি এড়াতে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা বাড়ানো এবং অননুমোদিত ব্যক্তির সঙ্গে লেনদেন থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি।

চাকরির কথা বলে রাশিয়ায় নেওয়ার পর যুদ্ধে পাঠিয়ে ২০ বাংলাদেশির মৃত্যুর ঘটনায়, মূলহোতা মিজানসহ ২ জনকে গ্রেপ্তার করেছে এসআরবি। বুধবার বাহিনীটি জানায়, জাবালে নূর, এসআর এবং টিএস নামে ৩টি প্রতিষ্ঠানের...
নিরাপত্তাজনিত কারণে আজ সোমবার বেলা ৩টা ১০ মিনিটের ঢাকা থেকে দাম্মামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪৯ ফ্লাইটটি স্থগিত করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নারীর স্বাস্থ্য খাতে বিনিয়োগ কেবল স্বাস্থ্যসেবার ব্যয় নয়। এটি মানবসম্পদ, অর্থনৈতিক সমৃদ্ধি এবং আমাদের জাতির ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ। রোববার জার্মানির বার্লিনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন জিয়াউর...
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের প্রাণঘাতী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানায় ঢাকা।
কোর ব্যাংকিং সিস্টেম সফটওয়্যার হালনাগাদ কাজের জন্য সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন দুই দিন করে বন্ধ থাকবে। বুধবার এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনের মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনা ঘটনা বলে বিবিসির প্রতিবেদেন...
গ্রাহকদের অর্থ ফেরত দিতে শুরু করেছে ন্যাশনাল ব্যাংক। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মতিঝিলের দিলকুশা ব্রাঞ্চ থেকে টাকা ফের পাচ্ছেন গ্রাহকরা। গ্রাহকের আমানত ফেরত দিতে ব্যাংকটিকে ৭ হাজার কোটি টাকা ধার...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর