অস্ট্রেলিয়ার সঙ্গে জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ক্রিকেট দলকে হারিয়ে টেস্টে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার কিশোরগঞ্জে যাওয়ার পথে গাড়িতে বসে বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে ভিডিও কলে তাদের অভিনন্দন জানান।

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১২:১৪ পিএম

অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ক্রিকেট দলকে হারিয়ে টেস্টে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার কিশোরগঞ্জে যাওয়ার পথে গাড়িতে বসে বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে ভিডিও কলে তাদের অভিনন্দন জানান।

এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের খেলোয়ারদের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং বাংলাদেশ তাদের স্বাগত জানাতে অপেতক্ষায় আছে বলে জানান।

এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার ক্রিকেট দলকে টেস্টে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ ক্রিকেট দল। ডারউইনে অস্ট্রেলিয়াকে স্রেফ গুড়িয়ে দিয়ে তুলে নিয়েছে ৯ উইকেটের ঐতিহাসিক এক জয়। সেটাও আবার ম্যাচের একদিনের বেশি সময় বাকি থাকতেই। তর্কযোগ্যভাবে, বাংলাদেশের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য এটাই।

ডারউইনে ম্যাচটা যে বাংলাদেশ জিততে যাচ্ছে, সেটার ধারণা মিলেছিল আগেই। ম্যাচের শুরুর দিন থেকে একবারের জন্যও মনে হয়নি, ম্যাচটা বাংলাদেশ হারতে পারে। শুরু থেকেই ম্যাচের লাগাম নিজেদের হাতে রেখেছিল বাংলাদেশ। ডারউইনে বাংলাদেশ এতটাই দাপট দেখিয়েছে যে, অস্ট্রেলিয়াকে মনে হয়েছে পাড়ার কোনো দল!

শুধু বলার জন্য বলা নয়, স্কোরবোর্ডও তো সে কথাই বলছে। হাসান মাহমুদের রেকর্ড গড়া ৬ উইকেটে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করে বাংলাদেশ। এরপর তানজিদ তামিমের সেঞ্চুরি, শান্ত-মিরাজের দৃঢ়তায় ৪২৬ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। অর্থাৎ প্রথম ইনিংসেই বাংলাদেশের লিড ২২৮ রানের।

প্রথম ইনিংসে এতবেশি রানের লিড পেরিয়ে ঘরের মাঠে কখনো জিততে পারেনি অস্ট্রেলিয়া। বাংলাদেশ এবারও সেটা হতে দিল না। অবশ্য দ্বিতীয় ইনিংসে ক্যামেরন গ্রিন প্রতিরোধ গড়েছিলেন। সেঞ্চুরি আদায় করে অস্ট্রেলিয়ার ইনিংস ব্যবধানে হারের লজ্জা এড়িয়েছেন। কিন্তু হার এড়াতে পারেননি।

দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজের ফাইফার, হাসান মাহমুদের ৩ উইকেটে অস্ট্রেলিয়া আটকে যায় ২৮৪ রানে, তাতে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৫৭ রানের। শুরুতে তানজিদ তামিমের উইকেট হারালেও বাংলাদেশ সহজেই সেই লক্ষ্য পেরিয়ে যায়। আর তাতে ইতিহাসের বুকে জায়গা করে নেয় ডারউইন টেস্ট।

এই টেস্টের মাহাত্ম্য এখানেই শেষ নয়। বাংলাদেশ কোন পরিস্থিতিতে ম্যাচটা জিতেছে, সেটাও গুরুত্বপূর্ণ। গতমাসেই হারারেতে জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচেও অলআউট হয়েছিল ৫৪ রানে। অনেকে ধরে নিয়েছিল, পূর্ণশক্তির অস্ট্রেলিয়ার সামনে ৩ দিনও টিকে থাকতে পারবে না বাংলাদেশ।

তবে নিজেদের সামর্থ্যে বিশ্বাস রেখেছিল বাংলাদেশ। ম্যাচের আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আত্মবিশ্বাসী কণ্ঠেই ঘোষণা দেন, প্রস্তুতি ম্যাচ আর মূল টেস্ট এক জিনিস নয়। এরপরও ঘুরে ফিরে আসছিল অতীতের তিক্ত অভিজ্ঞতা। ২৩ বছর আগে অস্ট্রেলিয়ায় গিয়ে দুই টেস্ট খেলে দুটোতেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সে প্রসঙ্গে শান্ত বলেছিলেন, বাংলাদেশ আর ২৩ বছর আগের সেই দল নয়।

শুধু কথায় নয়, টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ মাঠেই প্রমাণ করেছে, বাংলাদেশকে এখন গোণায় ধরতে হবে।  

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উচিত সাকিব আল হাসানের সব রেকর্ড, পরিসংখ্যান ও মাইলফলক মুছে ফেলা বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন,...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন অষ্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার মিল্টন ডিকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। আজ বৃহস্পতিবার বেলা তিনটায় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ...
অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ওঠা আলোচনার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। আজ সোমবার নিজের...
জার্মানির স্বৈরশাসক এডলফ হিটলারের প্রশংসা ও ইহুদি বিদ্বেষী বক্তব্য দেওয়ার অভিযোগে অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। বুধবার...
মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে গণহত্যাসহ, মানবতাবিরোধী অপরাধের মামলায়, সাবেক তিন মন্ত্রীসহ গ্রেপ্তার থাকা ১১ আসামিকে আগামী ৩ সেপ্টেম্বর হাজির করার পরবর্তী দিন ঠিক করেছেন...
নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে এবং যেকোনো সময় ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা জানান।
সুন্দরবনের আংটিহারা এলাকার শাকবাড়িয়া চলন্ত জাহাজ থেকে নদীতে পড়ে যাওয়া এমভি আলফাডাঙ্গা প্রাইড নামক একটি বাণিজ্যিক জাহাজের এক নাবিককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে সহায়ক পরিবেশ তৈরি করতে নসয়াদিল্লির প্রতি বাংলাদেশের পক্ষে আহ্বান জানানো হয়েছে। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর