সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক জামিনে মুক্ত

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১০:১৭ পিএম

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। ১ বছর ২৬ দিন বন্দি থাকার পর বুধবার বিকেল ৪টার দিকে মুক্তি পান তিনি। 

তবে আপিল বিভাগের আদেশ অনুযায়ী আদালতের অনুমতি ছাড়া দেশ ত্যাগ করতে পারবেন না সাবেক প্রধান বিচারপতি। 

এ বি এম খায়রুল হকের আইনজীবী জানিয়েছেন, জুলাই গণ-অভুত্থানে হত্যা, রায় জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে মোট ৯ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল তাকে। গত সোমবার বনানী থানার জুলাই হত্যাচেষ্টা মামলায় খায়রুল হকের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। এর ফলে তার কারামুক্তির বাধা দূর হয়। 

সবশেষ এই মামলায় অধস্তন আদালত জামিন না দেওয়ায়, ৯ আগস্ট হাইকোর্টে আবেদন করেন তিনি। পরদিন ১০ আগস্ট হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তী জামিন দেন। ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল করলেও আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের জামিন বহাল রাখে। 
আইনজীবীরা জানান, এর আগে বিভিন্ন মামলায় আপিল বিভাগ থেকে জামিন পেলেও অন্য মামলায় গ্রেপ্তার দেখানোয় মুক্তি পাননি এ বি এম খায়রুল হক। 

জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ না নিলেও বিতর্কের সুযোগ থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার বিকেলে  জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধনে বিশেষ কমিটির সপ্তম বৈঠক শেষে সংবাদ...
বিবৃতিতে বলা হয়, দেশ যখন সম্পূর্ণ বিপর্যয়ের দ্বারপ্রান্তে ছিল, তখন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বহু বছরের অর্থনৈতিক লুটপাট, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পতন, দুর্নীতি,...
নিরাপত্তার স্বার্থে রাতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর