রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৩:২৪ পিএম

ভবিষ্যতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটাভুটি প্রক্রিয়ায় পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট শুরুর আগে সাংবাদিকদের তিনি বলেন, ‘ভবিষ্যতে সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৩৫ বছর পর সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। বিরোধী দলেরও প্রার্থী আছে। এভাবেই নির্বাচন হওয়া উচিত। মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চা দেখতে পাবে।’

সালাহউদ্দিন আরও বলেন, ‘সংবিধান সংশোধন সম্পর্কিত কমিটিতে বিরোধী দল এখনো যোগদান করেনি। ভবিষ্যতে ৭০ অনুচ্ছেদ পরিবর্তন আসবে। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন সংশোধিত ৭০ অনুচ্ছেদ অনুযায়ী হবে।’

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোট দেওয়া শুরু করেছেন সংসদ সদস্যরা। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলা এই ভোটাভুটিতে অংশ নেবেন সংসদ সদস্যরা।

দীর্ঘ ৩৫ বছর পর আজ জাতীয় সংসদ ভবনে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী অলি আহমদ।

৩৪৯ জন সংসদ সদস্য অংশ নেবেন ভোটাভুটিতে। সংসদ সদস্য হওয়ায় ভোট দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এমপি না হওয়ায় অলি আহমদের ভোটদানের সুযোগ নেই।

বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই সংসদ কক্ষে ভোট গণনা শুরু হবে।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ বলবৎ থাকায় সংসদ সদস্যদের দলীয় প্রার্থীর বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ নেই। সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি আগেই জানিয়েছেন, দলের প্রার্থীর বিপক্ষে ভোট দিলে সংসদ সদস্যপদ বাতিল হতে পারে। সে হিসেবে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া এখন সময়ের ব্যাপার।

নির্বাচন কমিশন জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার।

জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে জানিয়ে সেই চক্র থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তির তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর