আইনশৃঙ্খলা বাহিনীতে সম্পূর্ণ আস্থা ফিরে এসেছে। সবাই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে। যে কোনো সহিংসতা মোকাবিলায় সকল বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ দুপুরে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী প্রাণের বিনিময়ে দেশের শৃঙ্খলা বজায় রাখার শপথ নিয়ে দায়িত্ব শুরু করে। সেই শপথ সবাই বজায় রাখবে।
শ্রমিক অষন্তোশ ও আন্দোলন নিয়ে মন্ত্রী বলেন, শ্রমিকরা মজুরিবোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে যারা ষড়যন্ত্র করছেন তারা সফল হবে না।
সীমান্তের ওপারে কী হচ্ছে তা নিয়ে মাথা ব্যথা নেই তবে দেশের ভেতরে কেউ অপতৎপরতা চালাতে পারবে না বলে হুশিয়ারি দেন তিনি।
সাম্প্রতিক সহিংসতায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের স্বাস্থ্যের খোঁজ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


