শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৭:৪৫ এএম

মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। শেষ হয়েছে মৃত্যুদণ্ডের অনুমোদন ও আপিলের শুনানি।

গতকালসোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন।

এই মামলায় আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মামলাটির ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয় গত ১১ আগস্ট।

২০২৫ সালের ৬ মার্চ মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বড় বোনের শ্বশুরবাড়ি বেড়াতে যায় আছিয়া। সেখানে তাকে ধর্ষণ ও নির্যাতন করে বোনের শ্বশুর হিটু শেখ।

অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে ফরিদপুর মেডিকেল থেকে ঢাকায় পাঠানো হয়। পরে সিএমএইচে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৩ মার্চ মারা যায় আছিয়া।

এই মামলায় তিন আসামিকে খালাস দেয় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।  

ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ১৬ আসামির ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের রায় ঘোষণা করা হবে আজ।
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। ১ বছর ২৬ দিন বন্দি থাকার পর বুধবার বিকেল ৪টার দিকে মুক্তি পান তিনি। তবে আপিল বিভাগের আদেশ...
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দুইটি রিটই খারিজ করার পর আপিল হলেও কালকের নির্বাচনে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব‍্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
রাজধানীর বনানী থানায় করা জুলাই হত্যাচেষ্টার সর্বশেষ মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জামিন বহাল রয়েছে আপিল বিভাগে। সোমবার তাঁর জামিনের ফলে মুক্তিতে আর বাধা নেই বলে জানিয়েছেন...
​সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে শিউলি রাণী (২৪) নামের এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত আরও ১০ থেকে ১২ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছেড়েছেন ঠাকুরগাঁও–১ আসন। তাই শূন্য ঘোষিত এই আসনের উপনির্বাচন ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হাসপাতালের কাজ পরিদর্শনে গিয়ে জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ফারহানা হক নামের এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে কুতুপালং ক্যাম্প-৩-এ আইওএম...
হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের কাছে একটি এলাকায় রাতভর সন্ত্রাসী দলের হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২২ জন।
লোডিং...

এলাকার খবর