রোহিঙ্গাদের দেওয়া জাতিসংঘের ত্রাণে মারাত্মক অনিয়ম

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৫:৫৯ পিএম

কক্সবাজারে অবৈধ মিলে পাওয়া গেছে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা হিসেবে জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) দেওয়া চালের বস্তা। বিতরণ করা চাল রোহিঙ্গাদের কাছ থেকে কম দামে কিনে নিয়ে মজুত ও প্যাকেটজাত করার অভিযোগ উঠেছে। নিম্নমানের চালও ক্যাম্পে পাঠাচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ী। এসব কর্মকাণ্ডে ডব্লিউএফপির কিছু কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগও উঠেছে।

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে চাল, ডালসহ খাদ্যপণ্য বিতরণ করে ডব্লিউএফপি। তবে সেই চাল বিতরণ নিয়ে অভিযোগ উঠেছে।

সদর, উখিয়া ও চকরিয়ার অবৈধ মিলে ডব্লিউএফপির চাল পাওয়া গেছে। ইনডিপেনডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে বেরিয়ে আসে ক্যাম্প থেকে কীভাবে চাল বাইরে যায় ও কারা তা কেনে।

ক্যাম্পের চাল মিলে মজুতের ঘটনা ধরা পড়ায় প্রতিবেদককে ম্যানেজের চেষ্টা করেন মিলমালিক ফজল করিম। ডব্লিউএফপির কেন্দ্রে গেলে, সেখানকার কর্মীরাও বাধা দেন।

একজন আউটলেট কর্মী বলেন, ‘আমি তো একটা অর্গানাইজেশনে কাজ করছি। আমার কথা বলতে অনুমতি লাগবে।’

চকরিয়ার সোনালী অ্যাগ্রো এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ফজল করিম বলেন, ‘বন্যার সময় টুকিটাকি কিছু কাজ করছিলাম। ব্যবসার জন্য চুরি না করে সাইনবোর্ডটা রেখে কাজ করছি।’

রোহিঙ্গারা বলছেন, বিতরণ করা চাল পছন্দ না হওয়ায় বিক্রি করে দেন অনেকে।

একজন রোহিঙ্গা বলেন, ‘আমাদের মাসে ১৩ কেজি চাল দেওয়া হয়। কিন্তু এই চালগুলো আমাদের বিক্রি করে দিতে হয়। এই চাল আমরা খেতে পারি না।’

আরেকজন বলেন, ‘আমরা শুধু চাল পাই, কিন্তু তেলসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পাই না। তাই এক বস্তা চাল আবার ডব্লিউএফপির অফিসে দিয়ে দেই। এসব চাল অফিসেই আবার কিনে নেয়।’

লিখিত প্রশ্ন পাঠিয়েও অভিযোগের বিষয়ে ডব্লিউএফপির বক্তব্য জানা যায়নি।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে খাদ্য বিভাগেরও কোনো নজরদারি নেই।

মিজানুর রহমান বলেন, ‘ডব্লিউএফপির ডোনার কমিটমেন্টও রয়েছে। ডোনাররা তো তাদের দেশের ট্যাক্সপেয়ারদের টাকা দিচ্ছে, এটা মিসইউজ করার জন্য নয়। আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই। থাকলে অবশ্যই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারি।’

কক্সবাজারের জেলা খাদ্য নিয়ন্ত্রক আবু কাউছার বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে যে কর্মসূচিটা, এতে আমাদের টোটালি কোনো নিয়ন্ত্রণ নেই। তারা তাদের মতো করে টেন্ডার করে, মিলের সঙ্গে চুক্তি করে এবং সেখান থেকেই সাপ্লাই নেয়।’

কক্সবাজার ও ভাসানচরের প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে খাদ্য সহায়তা দেয় ডব্লিউএফপি।

বাংলাদেশে বিপুলসংখ্যক রোহিঙ্গার দীর্ঘদিনের অবস্থান এ দেশে অর্থনীতি ও পরিবেশের ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে...
নভেম্বরের শুরুতেই কক্সবাজার আঞ্চলিক বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।  শনিবার সন্ধ্যায়...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উত্তাপের মাঝেই নিউইয়র্কে এক অনন্য মানবিক সুর তুললেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। অধিবেশনের সাইডলাইনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের...
জাতিসংঘে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে সমাধান আসবে না বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূতরা। তারা বলছেন, জটিল এ সংকট এমনকি বাংলাদেশ-মিয়ানমারও সমাধান করতে পারবে না। সমাধানের...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর