স্থানীয় নির্বাচন শুরু হতে পারে জানুয়ারিতে: ইসি আনোয়ারুল ইসলাম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পিএম

স্থানীয় নির্বাচন আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে পারে বলে ধারণা দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। আজ নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি এ জানান।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পরীক্ষা থাকায় নভেম্বর-ডিসেম্বর বাদ দিয়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার চিন্তা করছে নির্বাচন কমিশন। বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর-ডিসেম্বরে ভোট হবে না। পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে, আশা করি।

তিনি বলেন, স্থানীয় নির্বাচন নিয়ে সরকারের সাথে চিঠি চালাচালি করতে হয়–এমন কোনো নজির নেই। সরকারের সাথে নির্বাচন উপযোগীর তালিকা চাওয়া হয়েছে।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, পাবলিক পরীক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যুক্ত থাকেন, তাই এই সময়টাতে নির্বাচন করা কঠিন। বাস্তবতার নিরিখে নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে।

চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বুধবার রাজধানীতে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আজ বৃহস্পতিবার চূড়ান্ত হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ। স্থানীয় সরকার নির্বাচন এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগের সাথে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। বুধবার কমিশন সচিবালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। 
আগামী ১৭ তারিখের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে পাওয়া সিদ্ধান্তে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে ইসিতে এক ব্রিফিংয়ে তথ্য জানান তিনি।
চলতি বছর এসএসসি পাস করা সোয়া দুই লাখেরও বেশি শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়াতেই নেই। কখনও কি ভেবে দেখেছেন, এসএসসি পাস করার পর প্রতি ৫ শিক্ষার্থীর মধ্যে ১ জন হঠাৎ কেন হারিয়ে যায়?...
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটলে রাষ্ট্রই থাকবে না। সরকার ও বিরোধীদলের মধ্যে যতই মতানৈক্য ঘটুক ফ্যাসিবাদের জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে তৃতীয় দিনের মতো চলছে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি। আজ বৃস্পতবিার সকাল থেকে বন্ধ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর