রোহিঙ্গা সংকট সমাধানে চীনের করিডর প্রস্তাব বিবেচনার তাগিদ বিশ্লেষকদের

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ এএম

জাতিসংঘে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে সমাধান আসবে না, মন্তব্য আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূতদের। তাঁরা বলছেন, জটিল এ সংকট এমনকি বাংলাদেশ-মিয়ানমারও সমাধান করতে পারবে না। সমাধানের খোঁজে চীনের অর্থনৈতিক করিডরের প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত নিতে ঢাকাকে পর্যাপ্ত গবেষণার তাগিদ তাদের।

২০১৭ সালে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয় মিয়ানমারের কয়েক লাখ রোহিঙ্গা। মানবিক কারণে আশ্রয় দিলেও এখনও তাদেরকে নিজ দেশে ফেরানো যায়নি। দিন দিন রোহিঙ্গা সংখ্যা বৃদ্ধির সাথেই কমছে আন্তর্জাতিক সহায়তা। 

প্রতিবছরই জাতিসংঘ অধিবেশনে এ নিয়ে কথা বলেন সরকার প্রধানরা। এবারও রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়ের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সাবেক কূটনৈতিক কর্মকর্তা রিয়াজুল ইসলাম বলছেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নিরাপত্তায় বড় ঝুঁকি রোহিঙ্গারা। এ অঞ্চলে জঙ্গি উত্থানের শঙ্কার জন্যও তারাই দায়ী, বলছেন তিনি। মিয়ানমার সরকার বা আরাকান আর্মি রোহিঙ্গা প্রত্যাবাসন চায় না বলে ধারণা তার।

তিনি বলেন, এমনকি সেখানকার যে মংক, সে সাধু বা ধর্মীয় গুরুরা কিন্তু খুবই স্ট্রং। তারাও কিন্তু রোহিঙ্গাদের বিরুদ্ধে।এসব নিয়েই আমাদের একটা সলিউশনে আসতে হবে। এটা এককভাবে বাংলাদেশ-মিয়ানমারের পক্ষে সলভ করা সম্ভব না। যদি রিজিউনাল পাওয়ার এবং ইউএন বা ইন্টারন্যাশনাল লেভেলে যদি জোড়ালো কিছু না হয়, তাহলে এটা হ্যান্ডেল করা বাংলাদেশের পক্ষে এককভাবে সম্ভব না।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ড. ইমতিয়াজ আহমেদ বলছেন, রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ নয়, চীনের সহায়তা লাগবে। প্রধানমন্ত্রীর চীন সফরে শি জিনপিং যে অর্থনৈতিক করিডরের প্রস্তাব দিয়েছেন তার পক্ষে তিনি। 

তিনি বলেন, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এক প্রশ্নের জবাবে বলেছেন, রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব এই ইকোনোমিক করিডরের মাধ্যমে। এর একটা বড় কারণ হলো এই ইকোনোমিক করিডর রেল আর রোডে করতে হলে আরাকানের ওপর দিয়েই করতে হবে। ধরে নেওয়া যায় প্রেসিডেন্ট শি জিন পিং এই প্রস্তাব যেহেতু করেছেন সেহেতু মিয়ানমার এবং আরাকানের সঙ্গে কথা বলেই করেছেন। এছাড়া এ প্রস্তাব দেওয়ার কথা না।

অধ্যাপক ইমতিয়াজ বলেন, এ করিডর থেকে বাংলাদেশ কীভাবে লাভবান হবে সেসব বিষয় খতিয়ে দেখা উচিত। 

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন,...
প্রধানমন্ত্রী তারেক রহমান মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তচ্যুত রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেছেন।
রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন সংস্থার নবনির্বাচিত মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ। বুধবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী...
রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে বাংলাদেশ আন্তর্জাতিক সহযোগিতা চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ মঙ্গলবার রাজধানীতে সিরডাপ ভবনে জলবায়ু বিষয়ক সেমিনারে তিনি এ কথা জানান।
আগামীকাল বহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফর ঘিরে পরশুরাম ও ফুলগাজীতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সফর কেন্দ্র করে নেতা-কর্মীদের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও...
বঙ্গোপসাগরে স্থল নিম্নচাপের প্রভাবে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার রাতে আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই গভীর হচ্ছে ইরানের অর্থনৈতিক সংকট। মুদ্রার রেকর্ড দরপতন, নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং অবকাঠামোগত ক্ষতির কারণে কঠিন হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন।...
ইরাকে থাকা সবশেষ ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবারের মধ্যে কুর্দিস্তান প্রদেশ থেকে সরে যাবে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর সব সেনা। ২০২৫ সাল থেকে ইরাকি বাহিনীর কাছে একের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর