‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল 

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পিএম

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয় মন্তব্য করে এই বই বিক্রির নিন্দা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ নিন্দা জানান।

আসিফ নজরুল লিখেছেন, ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি বিক্রয়ে বাধা প্রদানের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই বইটি কোনো নিষিদ্ধ বই নয়।

তিনি লিখেছেন, বইটি বিক্রয়ে বাধা প্রদান, প্রকাশনা সংস্থা ইউপিএল-এর বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা দেওয়া এবং এর দুজন কর্মীকে তুলে নেওয়া বেআইনি ও অপরাধমূলক কাজ। সরকারকে এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

আসিফ নজরুল লিখেছেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলে এভাবে বই বিক্রয়ে বাধা প্রদান, এমনকি  বই নিষিদ্ধ করার বহু ঘটনা ঘটেছে। আমরা তার তীব্র প্রতিবাদ করেছি।

সাবেক এই উপদেষ্টা আরও লিখেছেন, এখন এসব নিন্দনীয় কাজ করে প্রকৃতপক্ষে শেখ হাসিনাকেই অনুসরণ করা হচ্ছে এবং মুক্তচিন্তার মানুষের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে যেকোনো পদক্ষেপ নিতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
অন্তর্বর্তী সরকারের তুলনায় দেশের অবস্থান এখন ভালো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।  
উত্তর–দক্ষিণ লংমার্চ করলেও বাংলার জনগণ স্বাধীনতাবিরোধী কোনো শক্তিকে প্রশ্রয় দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার রাজধানীর ধোলাইখাল এলাকায় বিএনপির এক সমাবেশে তিনি...
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ভালো করতে ভারতকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দণ্ডপ্রাপ্ত সবাইকে ফেরত দিতে হবে বলে মন্তব্য করেছেন...
আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বুধবার কুড়িগ্রামে একদিনের সফরের শুরুতে সার্কিট হাউজে...
শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং দেশ-বিদেশে তা যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একটি জাতীয়...
রাজধানীর মিরপুর ১০ নম্বরে হকার ও পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয়েছে পুরো এলাকা। ফুটপাতে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান ঘিরে গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মৌলভীবাজারে কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অন্য পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
লোডিং...

এলাকার খবর