১৩০ বার পেছাল সাগর-রুনি হত্যার মামলার প্রতিবেদন জমার তারিখ 

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পিএম

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে ১৩০ বারের মতো প্রতিবেদন দাখিলের জন্য সময় পেল তদন্ত সংস্থা।

আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।

শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

গত ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার  ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব র‌্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের মাধ্যমে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পুলিশের কেউ গোপনে ফ্যাসিবাদীদের সহযোগিতা করলে প্রয়োজনে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬-এর...
চব্বিশের জুলাই অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগে তৎকালীন ঢাবি উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি...
দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারক রয়েছেন।
ওবায়দুল কাদের, পরশ, সাদ্দামসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ মঙ্গলবার।
দেশে প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে চালু হয়েছে বাংলা কিউআর। তিন মাসে এর ব্যবহার বেড়েছে সাড়ে তিন গুণ। সকালে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, ১ অক্টোবর থেকে ব্যবসায়ীরা কিউআর...
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ২৪৫ জনে। একদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৮ জন। 
জ্বালানির দাম বৃদ্ধি ও পে-স্কেলের কারণে মূল্যস্ফীতির ঝুঁকি দেখছে বাংলাদেশ ব্যাংক। তাই, অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নীতি সুদহার সাড়ে ৯ শতাংশে অপরিবর্তিত রেখে ত্রৈমাসিক ভিত্তিক মুদ্রানীতি ঘোষণা করল...
প্রতিবছর ৩০ হাজার কোটি টাকার সবজি ও মশলা নষ্ট হয় পরিবহন ও সংরক্ষণের সময়। গবেষকরা বলছেন, উৎপাদন থেকে বাজারজাত বিভিন্ন ধাপে আলু, টমেটোসহ ১০ ধরনের সবজি বেশি নষ্ট হচ্ছে। গ্রামীণ সংরক্ষণ ব্যবস্থা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর