ফেনীর পথে প্রধানমন্ত্রী

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৩ এএম

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আজ (বৃহস্পতিবার) ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। দিনব্যাপী সফরে জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।  

দুপুর সাড়ে ১২টায় ফেনীর পরশুরামের ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন’ কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে ফুলগাজীতে বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এরপর জেলা পরিষদ ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন তারেক রহমান। 

বিকেলে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরতদের সম্মানী দেওয়ার কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। 

দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল সাড়ে পাঁচটায় সড়কপথে ফেনী থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। 

কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আটক শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিয়ে নিরাপদে বাসায় পৌঁছে দেওয়া...
বিএনপি সরকার কঠিন সময়ে দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। বুধবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে...
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই। তারিখ-মাস নিয়ে কোনো কথা হয়নি। তবে সফর হবে।
আগামীকাল বহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফর ঘিরে পরশুরাম ও ফুলগাজীতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সফর কেন্দ্র করে নেতা-কর্মীদের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও...
গঙ্গা পানিবন্টন চুক্তি নবায়ন না করে, নতুন চুক্তির আলোচনা মানেই সময় অপচয়। এতে পদ্মা নদীর পরিণতিও তিস্তার মতোই হওয়ার শঙ্কা জানিয়েছেন গবেষকরা। তাই কালক্ষেপন না করে বাংলাদেশ ও ভারতের শীর্ষ পর্যায়ে...
খেলনা ঘোষণার আড়ালে আমদানি করা প্রায় এক কোটি টাকা মূল্যের ১ হাজার ৯৮০টি ড্রোন আটক করেছে ঢাকার কাস্টম হাইজ আইসিডি, কমলাপুর। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 
জাতিসংঘে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে সমাধান আসবে না বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূতরা। তারা বলছেন, জটিল এ সংকট এমনকি বাংলাদেশ-মিয়ানমারও সমাধান করতে পারবে না। সমাধানের...
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক বুধবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আশরাফ উদ্দিন এমপি।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর