মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ধোঁয়াশা

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ এএম

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে প্রায় দুই লাখ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরুর কথা বলা হলেও এখনো তা হয়নি। আনুষ্ঠানিকভাবে শ্রমিক পাঠানোর কাজ কবে শুরু হবে, তা জানে না মন্ত্রণালয়ও। গুরুত্বপূর্ণ শ্রমবাজার ঠিক রাখতে দ্রুত জটিলতা নিরসনের তাগিদ রিক্রুটিং এজেন্সি ও বিশেষজ্ঞদের।

দীর্ঘদিন বন্ধ থাকার পর দুই মাস আগে মালয়েশিয়ার শ্রমবাজার চালুর উদ্যোগ নেয় সরকার। সেপ্টেম্বরে মালয়েশিয়া প্রায় দুই লাখ শ্রমিক নেবে বলে জানানো হয়। এর মধ্যে ১০ হাজার শ্রমিক বিনামূল্যে নেয়ার কথা ছিল। তবে এখনো এর কোন অগ্রগতি নেই। 

মালয়েশিয়ায় যেতে নির্ধারিত ২৫ এজেন্সির মাধ্যমে এরই মধ্যে জমা পড়েছে কয়েক লাখ আবেদন। তবে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। কবে চালু হবে তা জানেন না খোদ প্রতিমন্ত্রী। 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, সব নিয়ে আলোচনা হয়েছে। এর একটা সমাধান ও ঐকমত্য হবে। আমরা আশা করি চলতি মাসের মধ্যেই হবে। 

খাত সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশি শ্রমিকদের পছন্দের গন্তব্য মালয়েশিয়া। তবে নানা কারণে ১০ বছরে অন্তত চারবার শ্রমিক পাঠানো বন্ধ হয়েছে। দ্রুত কার্যক্রম শুরু না হলে আবারও বড় শ্রমবাজার হারানোর শঙ্কা রয়েছে। পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও সাশ্রয়ী করার তাগিদ বিশেষজ্ঞদের। 

আল আকাবা অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান আতিক বলেন, কোনোভাবেই দেরি করা সমীচীন হবে না। এটা আমাদের জন্য একটা ক্ষতিকর প্রভাব পড়তে পারে। এ ক্ষেত্রে দেরি করলে আস্তে আস্তে শ্রমবাজার বন্ধ হয়ে যেতে পারে। 

সেন্টার ফর এনআরবির চেয়ারপার্সন এস এম সেকিল চৌধুরী বলেন, সরকারের আন্তরিক চেষ্টা ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি জরুরি। 

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া নিয়ে মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ঘোষণা ও স্পষ্ট নির্দেশনার অপেক্ষায় অভিবাসন প্রত্যাশীরা। 

মিয়ানমারে সংঘাত চলমান থাকায় এখনো প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। এ পরিস্থিতিতে মালয়েশিয়ার রোহিঙ্গা ফেরানোর উদ্যোগ নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ। বাংলাদেশে ইউএনএইচসিআরের আবাসিক প্রতিনিধি জানান, জোরপূর্বক...
প্রধানমন্ত্রী বলেন, গত সপ্তাহে আমি নিজে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কথা বলেছি যে, উনি আমাদের এ ব্যাপারে সহযোগিতা করতে পারেন কি না। উনি আমাকে বললেন, তারা দেখছেন বাংলাদেশকে...
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে কোনো সরকারি আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, ঢাকা ও নেপিদোর মধ্যে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। এর আগে...
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার। এছাড়াও মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া ৫ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে দেশটি। এমনটাই জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। 
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ বেড়েছে বায়ুদূষণ। আজ সোমবার বিশ্বের নগরীগুলোর মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান দ্বিতীয়। তবে ঢাকা নগরীর তুলনায় আশপাশের এলাকায় দূষণের মাত্রা আরও বেশি।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে। পর্তুগাল কোচ জানান, রোনালদোকে আবারও বেঞ্চে রাখবেন তিনি। কোচের এমন মন্তব্যের পর পর্তুগালের ক্যাম্প ছেড়ে যান রোনালদো।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের মারধরের অভিযোগ উঠেছে। দেশীয় অস্ত্রসহ মিছিলের ভিডিও করতে গেলে এ হামলা চালানো হয় বলে অভিযোগ সাংবাদিকদের। এসময় বেশ কয়েকজন সাংবাদিক...
এক রোগীর মৃত্যকে কেন্দ্র করে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক হাসপাতালে হামলার ঘটনা ঘটেছে। এ সময় রোগীর স্বজন ও হাসপাতালের কর্মচারীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। হাসপাতাল কতৃপক্ষ বলছে, গুরুতর...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর