ছাড়ার আগেই ব্লক হয় রেলের টিকিট, ‘সহজ’ কর্মীদের হাতে নিয়ন্ত্রণ

রেলের অনলাইন টিকেট সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হওয়ার ১ থেকে ৫ দিন আগেই তা ব্লক করার সুযোগ রয়েছে। আর সেই ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ থাকে ভেন্ডর প্রতিষ্ঠান সহজ ডট কমের কর্মীদের হাতে। এমন তথ্য উঠে এসেছে পরিবহন অডিট অধিদপ্তরের আইটি অডিটে। চুক্তির শর্ত ভেঙে টিকিট অপারেশনে ভেন্ডর কর্মীদের সরাসরি যুক্ত রাখায়, তৈরি হয়েছে কালোবাজারির সুযোগ। 

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১২:১৯ পিএম

রেলের অনলাইন টিকেট সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হওয়ার ১ থেকে ৫ দিন আগেই তা ব্লক করার সুযোগ রয়েছে। আর সেই ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ থাকে ভেন্ডর প্রতিষ্ঠান সহজ ডট কমের কর্মীদের হাতে। এমন তথ্য উঠে এসেছে পরিবহন অডিট অধিদপ্তরের আইটি অডিটে। চুক্তির শর্ত ভেঙে টিকিট অপারেশনে ভেন্ডর কর্মীদের সরাসরি যুক্ত রাখায়, তৈরি হয়েছে কালোবাজারির সুযোগ। 

রেলের টিকিট কাটা নিয়ে সাধারণ যাত্রীদের ভোগান্তি দীর্ঘদিনের। টিকেট প্রাপ্তি সহজ করতে বাংলাদেশ রেলওয়ে ২০২২ সালের ফেব্রুয়ারিতে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রয় ও ব্যবস্থাপনার জন্য চুক্তি করে বেসরকারি প্রতিষ্ঠান সহজ ডট কমের সঙ্গে।

তবে, টিকেট প্রাপ্তি সহজ করতে পারেনি সহজ ডট কম। প্রতিষ্ঠানটির চট্টগ্রাম ও সিলেট রেলওয়ে স্টেশনের ই-টিকেটিং ড্যাশবোর্ডে ৬টি সক্রিয় ইউজারের তালিকায় দেখা যায়, তা সহজ ডট কমের নিয়ন্ত্রণে রয়েছে।

এছাড়া সিলেট স্টেশনে দায়িত্বরত ভেন্ডর প্রতিনিধির অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে দেখা যায়, সারা দেশের রেলওয়ের যেকোনো রুটের টিকেট সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত করার ১ থেকে ৫ দিন আগেই অবৈধভাবে ব্লক করার সুযোগ রয়েছে।

এসব খতিয়ে দেখতে ২০২১-২০২২ অর্থবছর থেকে ২০২৫-২৬ অর্থবছরের কার্যক্রমের ওপর অডিট পরিচলনা করে পরিবহন অডিট অধিদপ্তর। এতে উঠে আসে এমন চাঞ্চল্যকর তথ্য।
 
নলেজ হাব ইনস্টিটিউটের প্রেসিডেন্ট খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘ই-টিকিটিং সিস্টেমটা আগের মতো যে কালোবাজারি সিস্টেম সেই ধরনের একটা সিস্টেমের নামান্তর হয়ে যাচ্ছে বলে আমরা ইঙ্গিত দেখতে পাচ্ছি। রেলওয়ে মন্ত্রণালয়ের ভেতরে বা অধিদপ্তরের ভেতরে প্রযুক্তিগতভাবে সক্ষম লোকবল দিয়ে ইন্টারনাল মনিটরিং সিস্টেম চালু করা দরকার।’ 

এসব বিষয়ে জানতে সহজ ডট কমের অফিসে গেলে, প্রধান নির্বাহী, কর্ণেল অবসরপ্রাপ্ত আমিনুল হক এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। মেসেজ পাঠানো হলেও তার উত্তর মেলেনি।

রেলওয়ের সঙ্গে চুক্তির শর্তে সহজের কর্মীদের দায়িত্ব ছিল হার্ডওয়্যার, সফটওয়্যার ও নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ। টিকিট বিক্রি, আসন সংরক্ষণ, কোটা সমন্বয় কিংবা টিকিট ব্লক ও রিলিজ এসব কাজে তাদের যুক্ত থাকার কথা নয়। কিন্তু অডিটে পাওয়া গেছে, বিভিন্ন স্টেশনের প্রায় ১৬৯টি অ্যাডমিন অ্যাকাউন্ট পরিচালনা করছেন সহজের কর্মীরা।

দেশের কারাগারগুলোতে বন্দির সংখ্যা ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি। কোনো কোনো জেলখানায় একজন কয়েদির জায়গায় থাকছে ৪ জন। এছাড়া মাদকাসক্ত ও কিশোর অপরাধীদের আলাদা করার কারণে বেগ পেতে হচ্ছে...
রাজধানীতে পাওয়া অজ্ঞাত মরদেহের বেশিরভাগ হত্যার শিকার বলে জানয়েছেন মানবাধিকার কর্মীরা। বিশ্লেষকদের মতে, শৃঙ্খলা রক্ষা বাহিনীর দক্ষতার ঘাটতি-সমন্বিত তথ্যভাণ্ডারের অভাব এবং উন্নত প্রযুক্তির সীমিত...
শিশুদের জন্য অনিরাপদ হয়ে উঠছে দেশ। অপ্রতিম, রামিসা আরও অনেক নাম শোকে স্তব্ধ করে দিচ্ছে জাতিকে। গত ৮ মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধারের তথ্য দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। বিশ্লেষকেরা বলছেন, এগুলোকে...
জুয়া ও মাদক দমন করলে বেশিরভাগ অপরাধ কমবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।  
ফ্যাসিবাদের দোসররা দেশের প্রশাসনসহ বিভিন্ন জায়গায় এখনও ঘাপটি মেরে রয়েছে। নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করার জন্য তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেছেন বিএনপির...
কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল আইনবিরোধী কোনো কাজ করলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকার মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান শফিকুল ইসলাম। তিনি আরও জানান, ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো...
সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।  
১০টি উড়োজাহাজ কিনতে ফ্রান্সের এয়ারবাস কম্পানির সঙ্গে আজ চুক্তি করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সাক্ষর হবে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর