এলপিজি সরবরাহ ব্যাহত করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। একই সঙ্গে ধর্মঘটের মাধ্যমে সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পিএম

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। একই সঙ্গে ধর্মঘটের মাধ্যমে সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

আজ বুধবার সকালে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এ সময় জ্বালানিমন্ত্রী বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট চলছে। অত্যাবশ্যকীয় পণ্য এলপিজি নিয়ে ধর্মঘট না ডেকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে। অন্যথায়, ১৯৫৬ সালের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার।

অন্যদিকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এলপিজির সরবরাহ স্থিতিশীল রাখা নিয়ে আলোচনা হয়েছে। বাণিজ্যিক বিরোধ আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। সরবরাহ নিয়ন্ত্রণ করে জনগণকে জিম্মি করার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্যান) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশের আগে ভ্রাম্যমাণ...
চলচ্চিত্রের মান বাড়াতে ও চলচ্চিত্রকে আরও উন্নত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেজন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সোমবার দুপুরে...
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই রিয়াদগামী ফ্লাইট বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, বিকল্প ব্যবস্থায় যাত্রীদের দাম্মাম ও মদিয়া...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবের বিদ্যুৎ বিষয়ক সহকারী মন্ত্রী এবং কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রীর পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের...
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী রোববার জমা দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া...
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী সরদার আলী। তাঁকে রংপুর মেডিকেল কলেজ...
একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর