মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ: প্রবাসীকল্যাণ মন্ত্রী 

চলতি বছর মালয়েশিয়া যেতে কর্মীদের অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের এ কথা জানান প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০১:৩২ পিএম

চলতি বছর মালয়েশিয়া যেতে কর্মীদের অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের এ কথা জানান প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী জানান, এ জন্য আগামী সপ্তাহের মধ্যেই মেডিকেল সেন্টারের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বাংলাদেশ।

এদিকে সরকারি পর্যায় সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর কার্যক্রমও শুরু করেছে একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেল। প্রাথমকিভাবে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১১২ জনের নিয়োগ প্রক্রিয়াও শুরু করেছে প্রতিষ্ঠানটি।

পাশাপাশি মালয়েশিয়ার পর্যটন, উৎপাদন এবং কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের অফিশিয়াল চাহিদাপত্র হাতে পেয়েছে বোয়েসেল।

মালয়েশিয়াগামী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মোট ৫১টি মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করেছে মালয়েশিয়ার বিদেশি শ্রমিক নিয়োগের কেন্দ্রীয় পদ্ধতি এফডব্লিউসিএমএস। মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার্স...
সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ কার্ড (আইডি কার্ড) সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন ২০২৬ এর খসড়া অনুমোদন ও ২০২৭ সালে ২৯ দিনের সরকারি ছুটির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়।
সীমান্তের ওপারের ইশারায় দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোর হস্তে দমন...
অনলাইন নিউজ পোর্টালগুলোকে সংবাদের মান বজায় রাখার পাশাপাশি সন্ত্রাস, সাম্প্রদায়িকতা এবং ফ্যাসিজমের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করেন শ্রমিকেরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দেয়। এক ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।
চট্টগ্রামের বন্দর থানাধীন আনন্দবাজার এলাকা থেকে সুমি আক্তার নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগের সিলেট কার্যালয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর