প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন রোববার: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী রোববার জমা দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০১:১৬ পিএম

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী রোববার জমা দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

আজ বুধবার দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন পিসিএফ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।

আমিনুল হক বলেন, ‘প্রশ্নফাঁসের তথ্য পাই ১০টার দিকে। তখনই তাৎক্ষণিকভাবে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা দুঃখ প্রকাশ করছি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিন সময় ছিল, তবে কমিটি আরও কয়েকদিন সময় চেয়েছে।’

তিনি বলেন, ‘আমরা চাই এ ঘটনায় কারা কারা জড়িত, সে সব উদঘাটন করতে। রোববার পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, এর যেনো পুনরাবৃত্তি না হয়। আগামী ১৬ অক্টোবর (শুক্রবার) পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। সেখানে যেনো সবাই অংশ নিতে পারে সে চেষ্টা ও আন্তরিকতা থাকবে।’

তিনি বলেন, ‘রিপোর্ট না আসা পর্যন্ত কোনো সিদ্ধান্তে যাব না। তবে মন্ত্রণালয়ের বা যে জড়িত থাকবে ব্যবস্থা নেওয়া হবে।’

আগের কমিটি রেখে পরীক্ষা নেওয়ায় স্বচ্ছতা থাকবে কীনা- এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘এখনো অভিযোগ, সেটা প্রমাণ হয়নি। আমাদের সব ধরণের পদক্ষেপ থাকবে।’

দাবির মুখে আগামী ১৬ অক্টোবর পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে অধিদপ্তর। আর প্রশ্নফাঁসে গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি।
দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারক রয়েছেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. আসিফ আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটিতে জানানো হয়েছে, সহকারী শিক্ষকরা চাকরিতে যোগদানের পর পেশাগত প্রশিক্ষণ নেবেন। 
পরীক্ষার্থীদের সন্তানতুল্য উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, তাদের ভবিষ্যৎ, স্বপ্ন ও মানসিক অবস্থার গুরুত্ব সরকার গভীরভাবে উপলব্ধি করে। জনগণের নির্বাচিত সরকার হিসেবে শিক্ষার্থীদের জন্য...
নোয়াখালীতে সদর উপজেলায় মো. কবির (৪০) নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নিহতের ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের মা কমলা বেগম। মামলার পর...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ঘটনা তিনি...
ঠাকুরগাঁও উপ-নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হচ্ছে না, তবে জাতীয় নির্বাচনের চেয়ে তিনগুণ ফোর্স থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। 
গাজীপুরে টঙ্গীর চেরাগআলী এলাকায় ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের ওষুধ উৎপাদন কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। যোগ দিয়েছে সেনাবাহিনীও।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর